ঢাবি শিক্ষার্থীদের জন্য দশ টাকায় স্যানিটারি ন্যাপকিন

bcv24 ডেস্ক    ১০:১৭ পিএম, ২০১৯-১১-২৫    347


ঢাবি শিক্ষার্থীদের জন্য দশ টাকায় স্যানিটারি ন্যাপকিন

ভেন্ডিং মেশিন হল এক ধরনের যন্ত্র। যা গ্রাহক মুদ্রা বা ক্রেডিট কার্ড সন্নিবেশিত করার পর বিভিন্ন পণ্য যেমন নাস্তা, পানীয়, বিভিন্ন তামাক দ্রব্য, লটারির টিকিট, ভোক্তাপণ্য স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করে। এমনকি সোনা এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করা যায়। সেই ভেন্ডিং মেশিন পৃথিবীর বিভিন্ন দেশে স্যনিটারি ন্যাপকিন বিতরণে ব্যবহার করা হলেও বাংলাদেশে এর প্রচলন নেই বললেই চলে।
 
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সুবিধার জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে। ডাকসুর উদ্যোগে মেয়েদের ৫টি হলে ও  ক্যাম্পাসের ৫টি জায়গায় স্থাপন করা হবে এই মেশিন। দ্রুতই ভেন্ডিং মেশিনের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে ডাকসু।

জানা যায়, ভেন্ডিং মেশিন থেকে যেকোনো সময় ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। ২০০১ সালের পর থেকে প্রচলিত যেকোনো দশ টাকার নোট দিলেই একটি ন্যাপকিন বেড়িয়ে আসবে। যার বাজার মূল্য প্রায় ১৪ টাকা। দাম বৃদ্ধি পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা দশ টাকায় এই সেবাটি পাবেন। 

মেশিনের পাশেই দুটো ডিসপোজাল বিন এবং দুটো তোয়ালে দেওয়া থাকবে। স্যানিটারি ন্যাপকিন বিক্রি ও যেকোনো সমস্যা সমাধানে প্রতিটি ভেন্ডিং মেশিনের কাছে একজন নারী অপারেটর থাকবেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হুসেইন সাদ্দাম হোসেন বলেন, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর ব্যবস্থা করা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। এটি বাস্তবায়ন করা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং।

টেকসই, বাস্তবায়নযোগ্য, সুলভ মূল্য ও ব্যবহার উপযোগী কিছু করা, ট্যাবু ভাঙা এবং সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা- সবকিছু ভেবেই আমাদের কাজ এগিয়ে নিতে হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রাথমিকভাবে মেয়েদের ৫টি হলে এবং ক্যাম্পাসের ৫টি স্থানে এটির ব্যবস্থাপনা শুরু হতে যাচ্ছে। 

২০২১ সালের পর থেকে প্রচলিত ১০ টাকার নোট দিয়ে মেয়েরা এটি ব্যবহার করতে পারবে। ভবিষ্যতে বর্তমান বাজারমূল্য ১৪ টাকার চেয়ে যদি বৃদ্ধিও পায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এ দামেই সেবাটি পাবেন।

স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা গ্রামের বহু পরিবার তো বটেই, এমন কী শহরেও অনেকে বুঝতে চান না। তাই অনেক পরিবারেই মেয়েদের কাপড় ব্যবহার করতে দেওয়া হয়। 

সেগুলি কোনোভাবে ধুয়ে অন্ধকার জায়গায় রেখে ফের ব্যবহার করা হয়। কাপড় ব্যবহার করলেও তা ভালো করে পরিষ্কার করে রোদে শুকোতে হয়। কিন্তু লোকলজ্জার ভয়ে অন্ধকার ঘরে ওই কাপড় রেখে দেয় অনেক কিশোরীই। 

ফলে সংক্রমণের আশঙ্কা ক্রমে বাড়তে থাকে। স্ত্রী রোগ বিশেষজ্ঞদের মতে, কৈশোরের এই সংক্রমণ পরবর্তী সময়ে বড় সমস্যা ডেকে আনতে পারে।


রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

শিক্ষাক্রমের রূপরেখা চূড়ান্ত অনুমোদন, থাকছে না যেসব পরীক্ষা

শিক্ষাক্রমের রূপরেখা চূড়ান্ত অনুমোদন, থাকছে না যেসব পরীক্ষা

bcv24 ডেস্ক

কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের রূপরেখার ... বিস্তারিত

এ বছর ৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

এ বছর ৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

bcv24 ডেস্ক

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে... বিস্তারিত

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার সময় কমল

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার সময় কমল

bcv24 ডেস্ক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে ... বিস্তারিত

আন্তর্জাতিক মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অবস্থান নিম্নমুখী

আন্তর্জাতিক মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অবস্থান নিম্নমুখী

bcv24 ডেস্ক

বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ার তুলনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অব... বিস্তারিত

এইচএসসিতে পাস ৯৫.২৬%

এইচএসসিতে পাস ৯৫.২৬%

bcv24 ডেস্ক

সারাদেশে নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত