শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক নারী শিক্ষার্থী লাঞ্ছনার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
গত ২২ নভেম্বর (শুক্রবার) দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সূত্রাপুর থানা শাখা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ভিক্টোরিয়া পার্কের সামনে আসলে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালায়। এ সময় বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২ জন নারী নেত্রীসহ কয়েকজন আহত হন। এ সময় পুলিশ কয়েকটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আজ প্রতিবাদ সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।উক্ত সমাবেশে অবিলম্বে জকসু নির্বাচন ও অতি সত্ত্বর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল উদ্বোধনের দাবি জানানো হয়।
উক্ত সমাবেশে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুজাহিদ অনিক। তিনি বলেন,"বাংলাদেশের পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণ করে খাতুনগঞ্জের ৩৮ জন পেঁয়াজ ব্যবসায়ীর সিন্ডিকেট। অথচ আজ সরকার তাদের কিছু বলছে না।আর আমরা প্রতিবাদ মিছিল করলে সেখানে পুলিশ ও ছাত্রলীগ লেলিয়ে দিয়ে হামলা করেছে।আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
তিনি আরও বলেন, "জবির ভিসি বলেছিল ডাকসু নির্বাচনের পরই জকসু নির্বাচন দেয়া হবে।কিন্তু এখনও নির্বাচন দেয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা নিচ্ছে না।"
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন।তিনি বলেন, "আজ জবির নতুন ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে।অথচ ২০১৬ সালে হল আন্দোলনের পর কয়েক সপ্তাহের মধ্যে নতুন ক্যাম্পাস ও হলের কাজ শুরুর আশ্বাস দেয়া হয়েছিল।সেই কাজ শুরু করতে আজ তারা ৩ বছর লাগিয়েছে। আজ নতুন ক্যাম্পাস প্রকল্পের ক্রেডিট নিতে চান বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কেরানীগঞ্জের এমপি।অথচ তাদের কোনো অবদান নেই। এই নতুন ক্যাম্পাস জবির সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফসল।" এ সময় অবিলম্বে জবির একমাত্র ছাত্রী হল উদ্বোধনের দাবি জানান বক্তারা।
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের রূপরেখার ... বিস্তারিত
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে... বিস্তারিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে ... বিস্তারিত
বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ার তুলনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অব... বিস্তারিত
সারাদেশে নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত