মুজিববর্ষে বাংলাদেশে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড

bcv24 ডেস্ক    ১০:২২ পিএম, ২০১৯-১১-২৫    612


মুজিববর্ষে বাংলাদেশে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্রিকেটে বিশ্ব একাদশের সঙ্গে এশিয়া একাদশের খেলা আয়োজনের কথা জানা গেছে একদিন আগে।

এবার ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ঢাকায় আসার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই নয়, তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোপেরই বড় কোনো ক্লাব।

আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশ ও দেশের বাহিরে পালিত হবে মুজিববর্ষ। তারই অংশ হিসেবে ২০২০ সালের জুনে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসবে দলটি।

তবে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। হতে পারে সেটি মেসির বার্সোলোনা, কিংবা নেইমার, এমবাপ্পেদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গণমাধ্যমকে জানান,‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে বাফুফে সূত্রে জেনেছি। একইসঙ্গে, ম্যানচেস্টার ইউনাইটেড এলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে বলে আভাস দিয়েছেন তিনি’

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।’

এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ৩৬টি আন্তর্জাতিক এবং ৪৮টি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। থাকবে অন্যান্য অনুষ্ঠানও। আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, হ্যান্ডবল ও শুটিংকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধুর নামে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্ট তিনটি হলো বঙ্গবন্ধু সাফ ফুটবল, বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৫ ফুটবল।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত