টটেনহ্যামের নতুন কোচ মরিনহো

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০১৯-১১-২৫    610


টটেনহ্যামের নতুন কোচ মরিনহো

ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিসিও পচেত্তিনো। ঘরোয়া লিগে একের পর এক বাজে ফলের কারণে ক্লাব কর্তৃপক্ষ তাকে সরিয়ে দেয়। এই আর্জেন্টাইনের স্থলাভিষিক্ত হয়ছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

আর বুধবার বাংলাদেশ সময় দুপুরে টটেনহ্যাম ক্লাবের নতুন কোচ হিসেবে মরিনহোর নাম ঘোষণা করা হয়। 'স্পেশাল ওয়ান' খ্যাত এই কোচের সঙ্গে টটেনহ্যামের চুক্তি হয়েছে ২০২২-২৩ সাল পর্যন্ত।

দায়িত্ব নেওয়ার পর ৫৬ বছর বয়সী হোসে মরিনহো বলেন, স্কোয়াডে যারা আছে এবং একাডেমিতে যেসব ফুটবলার আছে সেটা দেখে আমি আনন্দিত, এই ফুটবলারদের সঙ্গে কাজ করাটা বেশ আকর্ষণীয় হবে। এর আগে ইংল্যান্ডের চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

কোচ হিসেবে মরিনহোকে পেয়ে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই কোচকে দলে পেয়ে ক্লাব কর্তৃপক্ষ আনন্দিত। মরিনহো একজন দুর্দান্ত ট্যাকটিশিয়ান। তিনি তার সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে দলকে অনুপ্রাণিত করতে পারবেন।

তিনি আরও বলেন, সব ক্লাবের হয়েই কিছু না কিছু জিতেছেন মরিনহো। আমাদের ড্রেসিং রুমে একটা বিশ্বাস ও শক্তি প্রয়োজন ছিল, আমার বিশ্বাস তিনি সেটা পারবেন।

হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। এই ক্লাবের হয়ে ইউরোপা লিগ ও কারাবা কাপ জেতেন। পর্তুগিজ এই কোচ লন্ডনের ক্লাব চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি এফএ কাপ শিরোপা জিতে নেন। এছাড়া ইতালির ক্লাব ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ এই ট্রেবল জিতিয়ে দেন কোচ মরিনহো।

'স্পেশাল ওয়ান' খ্যাত মরিনহো ২০০৫ সালে পর্তুগিজ ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে আলোচনায় আসেন। তারপর থেকে একের পর এক বড় বড় ক্লাবের দায়িত্ব পেতে থাকেন তিনি। তার কোচিয়ে অনেক ক্লাব সাফল্যও পায়।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর চীন, স্পেন ও পর্তুগালে বেশ কয়েকটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হোসে মরিনহো। তবে এই অবসর সময়ে বিভিন্ন ফুটবল বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে ফুটবল বিশ্লেষকের ভূমিকায় দেখা গেছে তাকে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত