শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য মাঠে নামলেন শিল্পীরা।
সোমবার দুপুরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন এফডিসির সামনের রাস্তায় ইলিয়াস কাঞ্চনকে অপমান ও হামলার হুমকি দেয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।
এ প্রতিবাদে অংশ নেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা। তাদের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, অরুনা বিশ্বাস, অঞ্জনা, আলেকজান্ডার বো, চিত্রনায়ক ইমন, সাংবাদিক ও সংগঠক লিটন এরশাদসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানান এবং জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চান।
এসময় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আমরা সবাই সড়কে নিরাপদ চাই। আমরা শিল্পী সমাজ ইলিয়াস কাঞ্চনের পাশে আছি। তিনি ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো। দয়া করে বাংলার শিল্পী সমাজকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।
তিনি বলেন, তথাকথিত কিছু শ্রমিককে যারা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে নাচাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই- মনে রাখবেন ইলিয়াস কাঞ্চন মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছেন। ইলিয়াস কাঞ্চন ব্যক্তিগত কোনো ফায়দার জন্য রাস্তায় নামেননি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত