প্রধানমন্ত্রীর আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ

bcv24 ডেস্ক    ১০:৩২ পিএম, ২০১৯-১১-২৫    333


প্রধানমন্ত্রীর আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ

টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দু’টি পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার দু’টি হলো- ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ ও ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ রিকগনিশন অব এক্সিলেন্স’।

সোমবার (২৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

পুরস্কার দু’টি গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং একটি বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ সেরা উদ্ভাবনের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল উদ্যোগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ পুরস্কার লাভ করেন।

সিবিভিএমপি প্ল্যাটফরম ব্যবহার করে প্রতিটি সিমকার্ড নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য ও ছবির সত্যতা সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়। ফলে, এ ক্ষেত্রে অপরাধ সংঘটনের হার ব্যাপক হারে কমে এসেছে।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের জন্য আইসিটি উদ্ভাবন ত্বরান্বিত করতে সরকার, কর্পোরেট প্রতিষ্ঠান ও কারিগরি এসএমই’র জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আইটিইউ (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’র জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।

আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজ্যাস্টার (এসওডি)-২০১৯-এর মোড়কও উন্মোচন করেন।

চলতি বছরের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে এসওডি ২০১৯ সংশোধন করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। বাসস


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত