মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের টেরাকোটা ও মিউজিয়াম উদ্বোধন

bcv24 ডেস্ক    ১০:৫৮ পিএম, ২০১৯-১১-২৫    366


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের টেরাকোটা ও মিউজিয়াম উদ্বোধন

বাংলাদেশে প্রথমবারের মতো কোন বেসরকারি ব্যাংকে মিউজিয়াম চালু হল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড চালু করলো ‘এমটিবি মিউজিয়াম’। পাশাপাশি উদ্বোধন করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের একটি টেরাকোটা।

সোমবার (২৫ নভেম্বর) এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে ব্যাংকের মিউজিয়াম ও টেরাকোটা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।      

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডিরেক্টর সৈয়দ মনজুর এলাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ হেদায়েতুল্লাহ। 

এমটিবির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আনিস এ খান, ম্যানেজিং ডিরেক্টর (ডেজিগনেট) সৈয়দ মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্ৰুপ হেড অব ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স গৌতম প্রসাদ দাস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারেক রিয়াজ খান উপস্থিত ছিলেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৯ পর্যন্ত ২০ বছরে এমটিবির পথচলা এবং অর্জনের ইতিহাস সংরক্ষণ করা হবে এই মিউজিয়ামে। প্রতিষ্ঠাকালীন বিভিন্ন সামগ্রী, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক ব্যবসা সম্মেলন, ব্যবস্থাপনা পরিচালক, শাখা, বুথ, এটিএম, কিওস্ক, এয়ার লাউঞ্জ, প্রিভিলেজ সেন্টারের ছবি এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে।

অতিথিরা এমটিবি ভবনে পোড়ামাটির তৈরি মহান স্বাধীনতা যুদ্ধের একটি টেরাকোটা উদ্বোধন করেন। এ দিন ব্যাংকের ২০২০ সালের ক্যালেন্ডারও প্রকাশ করা হয়। 'মুজিব শতবর্ষ' থিম নিয়ে সাজানো এই ক্যালেন্ডারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনার চিত্রাঙ্কন করা হয়েছে। 

ছবিগুলো এঁকেছেন দেশের ১২জন খ্যাতনামা চিত্রশিল্পী: হাশেম খান, রফিকুন্নবী, শেখ আফজাল, মোঃ নাজমুল কবির, জামাল আহমেদ, আব্দুস শাকুর শাহ, নাজিয়া আন্দালিব প্রিমা, মনিরুল ইসলাম, সমীরণ চৌধুরী, প্রদীপ সাহা এবং রোকেয়া সুলতানা।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত