সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:৪৬ এএম
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে কড়া নিরাপত্তাবেষ্টিত গোপন বন্দিশিবিরে কয়েক লাখ মুসলিমকে ‘মগজ ধোলাই’ করা হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথির মাধ্যমে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই নথিগুলোতে উঠে এসেছে কীভাবে ওই মুসলিমদের আটকে রেখে ‘মগজ ধোলাই’ করা হয় এবং শাস্তি দেওয়া হয়।
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা (আইসিআইজে) এসব গোপন নথি ফাঁস করেছে। বিবিসি, দ্য গার্ডিয়ানসহ মোট ১৭টি সংবাদমাধ্যমের সাংবাদিকরা আইসিআইজের সঙ্গে যুক্ত।
এদিকে বিষয়টি বরাবরই অস্বীকার করে চীনা সরকার দাবি করছে, তিন বছর আগে নির্মিত ওই শিবিরগুলোতে উগ্রপন্থার বিরুদ্ধে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের
দাবি, ফাঁস হওয়া ওই সব নথি মিথ্যা ও ভিত্তিহীন।
নথিগুলো থেকে ধারণা করা হচ্ছে, অন্তত ১০ লাখ মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে ওই বন্দিশিবিরে। আটকদের মধ্যে বেশিরভাগই উইঘুর মুসলিম সম্প্রদায়ের।
ফাঁস হওয়া ওই গোপন নথিগুলোকে ‘দ্য চায়না কেবলস’ বলে আখ্যায়িত করেছে আইসিআইজে। ২০১৭ সালে জিনজিয়াং অঞ্চলের কমিউনিস্ট পার্টির তৎকালীন উপসচিব ঝু হাইলুন এবং ওই বন্দিশিবিরের পরিচালনায় থাকা নিরাপত্তা কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারকে ওই নথিগুলো পাঠিয়েছিল।
নথিগুলোর মাধ্যমে এ বিষয় স্পষ্ট হয়, ওই বন্দিশিবিরে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা হয়। সেখানে বন্দিদের শাস্তি দেওয়াসহ এমন সব ব্যবস্থা রাখা হয়েছে, যেন কেউ পালাতে না পারে।
নথিগুলোর মাধ্যমে আরো জানা যায়, কীভাবে একজন আটক ব্যক্তির জীবনের প্রতিটি বিষয় নজরদারি ও নিয়ন্ত্রণ করা হয়।
সেখানে ঘুম থেকে ওঠা, খাওয়া, ক্লাসরুমে যাওয়া ও বসে থাকা থেকে শুরু করে প্রতিদিন রোলকল, টয়লেট যাওয়া, নিয়মমাফিক দরজা বন্ধ করা ও প্রতিদিনের নির্দিষ্ট কাজ কঠোর নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের চীনা পরিচালক সোফি রিচার্ডসন ওই গোপন নথিগুলো আইনজীবীদের হাতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি মানবাধিকার লঙ্ঘনের একটি প্রমাণ। আমি মনে করি, যাঁদের আটকে রাখা হয়েছে, তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। কারণ, তাঁরা জানেন না, কত দিন এই বন্দিশিবিরে তাঁদের আটকে থাকতে হবে।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত