রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম
লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। তবে চার আসামিই পলাতক রয়েছে।
ফাঁসির আদেশ পাওয়া অন্য আসামিরা হলো সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের জসিম উদ্দিন।
নিহত জাকেরা বেগম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।
জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সব প্রমাণ ও সাক্ষ্য গ্রহণে আসামিরা আদালতে দোষী প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামিরা
আদালতে উপস্থিত ছিল না।’
আদালত সূত্র জানায়, নিহত জাকেরার বেগমের ছোট ছেলে আবুল বাশার ঢাকায় ইলেকট্রিকের কাজ করতেন। বাশারের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী শারমিন আক্তার অপর আসামি জামালের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি জানতে পেরে জাকেরা তাঁর পুত্রবধূ শারমিনকে এ সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেন। এতে পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে বিরোধ দেখা দেয়।
২০১৬ সালের ১৪ জুলাই মধ্যরাতে বাসার কলাপসিবল গেট খুলে শারমিন নিজের কক্ষে অপর আসামিদের নিয়ে যান। তাঁদের কথাবার্তা শুনে ঘুম থেকে উঠে শারমিনের কক্ষে গিয়ে অন্য ব্যক্তিদের দেখতে পান জাকেরা। এ সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে জাকেরাকে শ্বাসরোধে করে হত্যা করে পালিয়ে যায়।
পরদিন জাকেরার দেবর খোরশেদ আলম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তবে ওই সময় শারমিনসহ চারজন পালিয়ে যায়। ওই দিনই আসামি জসিম উদ্দিনকে নতুন তেওয়ারীগঞ্জ গ্রামে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন নেওয়ার পর আবারও পালিয়ে যায় জসিম।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত