বিমানবন্দরে প্রবাসীকে পুলিশের ঘাড় ধাক্কা, নিন্দার ঝড়

bcv24 ডেস্ক    ১১:৪৬ পিএম, ২০১৯-১১-২৬    402


বিমানবন্দরে প্রবাসীকে পুলিশের ঘাড় ধাক্কা, নিন্দার ঝড়
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয় ওই প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া চেষ্টারও অভিযোগ উঠে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) বিরুদ্ধে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক এপিবিএন সদস্য ওই প্রবাসীর ঘাড়ে হাত দিয়ে বের করে দেয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।

গত রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত এপিবিএন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে ওই প্রবাসী কোন দেশের যাত্রি এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, গত রোববার কথা কাটাকাটির জের ধরে এপিবিএন সদস্যরা এক প্রবাসী যাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই আশপাশে থাকা বাকি প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ঘটনার ভিডিও-চিত্র ফেসবুকে প্রকাশ করেন।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত