শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম
দুুই কলেজ কর্মকর্তার ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি-আমেরিকান যুবককে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বলেছে, গ্রেফতারকৃত সালমান রশিদ (২৩) ‘ইসলামি আইন প্রতিষ্ঠা’ করতে চেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নর্থ মিয়ামি বিচের বাসিন্দা রশিদ একটি সহিংস অপরাধ ঘটাতে অপর এক ব্যক্তির সঙ্গে পরামর্শ করেছেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে অভিযোগ, মিয়ামি ডাডে কলেজ ও ব্রাওয়ার্ড কলেজের দুই ডিনকে হামলার পরিকল্পনা করছিলেন। এই প্রতিষ্ঠান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এক আন্ডারকাভার এফবিআই এজেন্টকে রশিদ বলেছেন ‘যত বড় সম্ভব’ হামলা করতে চান।
আদালতের নথি অনুসারে, ২০১৮
সালের এপ্রিলে রশিদের বিরুদ্ধে এফবিআই তদন্ত শুরু করে তার ফেসবুক পোস্ট পর্যালোচনার পর। এক ফেসবুক পোস্টে তিনি ‘সহিংস পন্থায় গণতন্ত্র উৎখাত ও ইসলামিক আইন প্রতিষ্ঠা’র কথা বলেছেন।
এফবিআই আরও জানতে পারে যে, মিয়ামি ডাডে কলেজের এক নারী শিক্ষার্থীকে রশিদ ক্ষুদে বার্তায় হুমকি দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই ক্ষুদে বার্তায় রশিদ ওই মেয়েকে ব্যর্থ ভালোবাসার অনুভূতির কথা লিখেছেন। আদালতের নথিতে ওই ক্ষুদে বার্তার কিছু অংশ তুলে ধরা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘তোমার কোনও অজুহাত থাকবে না, কোনও পছন্দ করার সুযোগ থাকবে না এবং তোমাকে আমার কাছে আসতেই হবে’।
এই হয়রানির ঘটনায় রশিদের বিরুদ্ধে ওই শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। পরে ব্রাওয়ার্ড কলেজও তাকে বহিষ্কার করে পূর্বে কলেছে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি না প্রকাশ করার জন্য।
২০১৯ সালের মে মাসে রশিদ এক আন্ডারকাভার সোর্সকে ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং ওই আইএস সদস্যদের তার হয়ে সন্ত্রাসী হামলা চালাতে বলেন।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, পুরো গ্রীষ্ম ও শরৎ কালজুড়ে রশিদ ওই গোপন সোর্সকে নির্দেশনা দিতে থাকেন। এবং ইঙ্গিত দেন ধর্মীয় স্থাপনা বা নৈশক্লাবে হামলা ‘জুতসই’ হতে পারে।
রশিদের অনুরোধের প্রেক্ষিতে এফবিআই আরও একজন আন্ডারকাভার অপারেটরকে তদন্তে নিয়োগ দেয়। ওই ব্যক্তি নিজেকে আইএসের একজন সদস্য হিসেবে ও হামলা চালাতে আগ্রহী বলে উপস্থাপন করে।
নভেম্বরের ৮-৯ তারিখ রশিদ দুই কলেজের ডিনকে হামলার লক্ষ্য হিসেবে তাদের কাছে তুলে ধরে এবং বোমা রাখার স্থান চিহ্নিত করে দেয়।
অভিযোগে বলা হয়েছে, ‘রশিদ বলেছে মিয়ামি ও ব্রাওয়ার্ড ডিন যে শুধু তার শত্রু তা নয়, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু’।
দোষী সাব্যস্ত হলে রশিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। বুধবার তার বিচারপূর্ব আটক শুনানি শুরু হওয়ার কথা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত