সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:৫০ এএম
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে দুর্বৃত্তদের ছোঁড়া গ্রেনেড হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে, ওই ঘটনার আগে একইদিনে শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড ছোঁড়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ অবশ্য ওই হামলাকে সন্দেহজনক বলে মনে করছে। এটি আসলে গ্রেনেড হামলা কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
এর আগে গত ৪ নভেম্বর
শ্রীনগর শহরের জনবহুল এলাকা হরি সিং স্ট্রিটে দুর্বৃত্তরা গ্রেনেড হামলা করেছিলে। এর ফলে সেসময় অ-কাশ্মীরি এক খেলনা বিক্রেতা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় সেসময় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ অবশ্য ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছিল।
এদিকে, গত সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানায়। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাদের রক্ষা করতেই প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। কিন্তু এর একদিন পরই বিস্ফোরণে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত