শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
নোয়াখালী পৌর শহরের পশ্চিম মহদুরি এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম খলিল ওরফে ভান্ডারি রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে ১৬টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার ভোরে পশ্চিম মহদুরি গ্রামের চাপা মিয়ার বাগানে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ভান্ডারি রুবেল আইয়ুবপুর এলাকার
আবুল কাশেম ভান্ডারির ছেলে। সে দীর্ঘদিন মাদক ও অস্ত্র কারবারি করে আসছে। গোপন সূত্রে বুধবার সন্ধ্যায় অভিযান চারিয়ে রেল লাইন এলাকায় ৬০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে অস্ত্র ও আরও ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালানো হয়। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় রুবেল গুলিবিদ্ধ হয়। পরে রুবেলকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন আহত হয়। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচেছ।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত