সোহানের দাপট তানবীরের স্পিনের পর

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-০৪-১৯    578


সোহানের দাপট তানবীরের স্পিনের পর

তুষার ইমরানের প্রতিরোধ ভেঙে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কম রানে থামালেন তানবীর হায়দার। রান তাড়ায় বোলারদের ওপর চড়াও হলেন নুরুল হাসান সোহান। অধিনায়কের ব্যাটে সহজ জয় পেল শেখ জামাল।

ঢাকা প্রিমিয়ার লিগ সুপার লিগ পর্বের তৃতীয় রাউন্ডে ৭ উইকেটে জিতেছে সোহানের দল। ১৬০ রানের লক্ষ্য ৯৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ইরফান শুক্কুরকে দ্রুত ফিরিয়ে দেন নাসির হোসেন। নিজের পরপর দুই ওভারে অভিষেক মিত্র ও রকিবুল হাসানকে বিদায় করে দেন খালেদ আহমেদ।

আরও একবার ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া করেন লিটন দাস। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া এই তরুণ ওপেনার দুই চারে ৩৩ বলে ২৬ রান করে ইলিয়াস সানির বলে বোল্ড হয়ে যান।

এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন তুষার। খানিকটা সঙ্গ পান মোহাম্মদ আশরাফুল ও রাহাতুল ফেরদৌসের কাছ থেকে। সাবধানী ব্যাটিংয়ে ৮৫ বলে ৫৬ রান করা তুষারকে ফিরিয়ে শিকার ধরেন তানবীর। এই লেগ স্পিনারের ছোবলে মাত্র ৮ রানে শেষ চার উইকেট হারিয়ে ফেলে মোহামেডান।

তানবীর ১৬ রানে নেন ৪ উইকেট। পেসার খালেদ ২ উইকেট নেন ৩২ রানে।  

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি শেখ জামালের। দুই চার হাঁকিয়ে ফিরে যান সানি। কাজে লাগেনি তাইজুল ইসলামকে তিনে খেলানোর ফাটকা। বাঁহাতি ব্যাটসম্যান ফিরে যান ১ রান করে।

ইমতিয়াজ হোসেনের সঙ্গে ১২০ রানের জুটিতে দলকে পথ দেখান সোহান। দুই জনের জুটিতে দ্রুত এগোয় শেখ জামাল। ৮৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৪ রান করে ইমতিয়াজ ফিরলে ভাঙে জুটি।

দিলশান মুনাবিরাকে নিয়ে বাকিটা সহজেই সারেন সোহান। শেখ জামাল অধিনায়ক ৮৫ বলে ৯ চার এ ওক ছক্কায় অপরাজিত থাকেন ৮৩ রানে। চমৎকার এই ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

১৪ ম্যাচে নবম জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শেখ জামাল। সুপার লিগে টানা তৃতীয় ম্যাচে হারা মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৪.৪ ওভারে ১৫৯ (লিটন ২৬, শুক্কুর ১, অভিষেক ২, রকিবুল ৮, তুষার ৫৬, আশরাফুল ২১, রাহাতুল ১৬, সোহাগ ১১, শফিউল ২, অনিক ২, সাকলাইন ৩*; খালেদ ২/৩২, নাসির ১/২০, তাইজুল ১/৩৫, সানি ১/২৩, মুনাবিরা ০/১, সাকিল ০/৬, এনামুল হক ১/২৩, তানবীর ৪/১৬)

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৩৩.৩ ওভারে ১৬৩/৩ (ইমতিয়াজ ৫৪, সানি ৮, তাইজুল ১, সোহান ৮৩*, মুনাবিরা ১৫*; শফিউল ১/১২, সোহাগ ১/২২, রাহাতুল ০/৫৭, সাকলাইন ১/৩৬, অনিক ০/১৭, আশরাফুল ০/১০, অভিষেক ০/৯)

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত