লস এন্জেলেস ‘আধুনিক বাংলাদেশী কমিউনিটি সেন্টার’ নির্মাণে একগুচ্ছ পরিকল্পনা

বিশেষ প্রতিবেদক    ১১:২৭ এএম, ২০১৯-১১-২৯    298


লস এন্জেলেস ‘আধুনিক বাংলাদেশী কমিউনিটি সেন্টার’ নির্মাণে একগুচ্ছ পরিকল্পনা

লস এন্জেলেস ও অন্যান্য পার্শ্ববর্তী শহরে প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি স্হায়ী ‘আধুনিক বাংলাদেশী কমিউনিটি সেন্টার’ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের  উদ্যোগ গ্রহনের ঘোষনা দিয়েছে, এ প্রকল্পের স্বপ্নদ্রস্টা ‘বাংলাদেশী আমেরিকান সোসাইটি’ (BAS), লস এন্জেলেস ।

ক্যালিফোর্নিয়া অংগরাজ্যের  লস এন্জেলেস শহরে ক্রমবর্ধমান প্রবাসী বাংলাদেশীদের সংখ্যাবৃদ্ধির কারণে, একটি আধুনিক বাংলাদেশী  কমিউনিটি সেন্টার নির্মান প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের পরিমান  আনুমানিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

গেলো রবিবার ক্যালিফোর্নিয়া অংগরাজ্যে লস এন্জেলেস শহর থেকে প্রায়  ১৭ মাইল দূরে ‘শার্মান ওক’  শহরে সন্ধ্যায় স্হানীয়একটি রেঁস্তোরায় ‘বাংলাদেশী আমেরিকান সোসাইটি’  আয়োজিত প্রথম বার্ষিক সাধারণ সভায় ‘বাংলাদেশী কমিউনিটি সেন্টার’ প্রকল্পের সম্ভাবনা নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পেশায় নিয়োজিত অনেক প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

গেলো ২৬শে নভেম্বর বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’-র নিয়মিত সংবাদ বুলেটিনে , লস এন্জেলেস ‘লিটল বাংলাদেশ’ চত্তরে একটি স্হায়ী সংযোগ কেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার, লস  এন্জেলেস’ গড়ে তোলার এক মতবিনিময় সভার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হয়।

লস এন্জেলেস শহরে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশীদের একমাত্র মূল কেন্দ্রস্হল হবে‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’। আর এ স্বপ্ন বাস্তবায়নের জন্য মতবিনিময় সভায়  উপস্হিত বক্তারা তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্হিত সকল প্রবাসী বাংলাদেশীদের দলমত নির্বিশেষে  নিজেদের মধ্যে আন্ত:কলহ আর ভেদাভেদ ভুলে দিয়ে- এ প্রকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

‘বাংলাদেশী আমেরিকান সোসাইটি’ আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন, লস এন্জেলেস ও তার আশেপাশের শহরের বাংলাদেশ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবন্দসহ সাংবাদিক, আয়োজক, শিক্ষক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইদুল হক সেন্টু, বাংলাদেশ কমিউনিটি সেন্টার, লস এন্জেলেস-র উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ড. নাজমুল উল্লাহ, ড. জয়নুল আবেদিন, মমিনুল হক বাচ্চু, মোখলেছ ভূঁইয়া, মাসুদ রব চৌধুরী, শিপার চৌধুরী, সোহেল রহমান বাদল, তৌফিক ছোলেমান খান তুহিন, মুজিব সিদ্দিকী, মজিবর রহমান খোকা, হাবিব আহমেদ, কাজী মশহুরুল হুদা, মোহাম্মদ আলী খান, ইলিয়াস সিকদার, সাইফ কুতুবী, ইসমাইল হোসেন, মিঠুন চৌধুরী, আব্দুস সামাদ, শাহালম খান চৌধুরী, সাইয়েদ হাওলাদার, রানা মাহমুদ, শাহিন হোসেন, জাহিদ হোসেন পিন্টু, হানিফ সিদ্দিকী, মোহাম্মদ আবু হানিফা, কাজী গোলাম রহমান মানিক, খায়রুজ্জামান মামুন, হোসেন আলী, আইভেন আমির ও সাইফুর ওসমানী জিতু-সহ আরো অনেকে।

এই প্রকল্পের রুপরেখার তথ্য বিশ্লেষণে ৫০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ নির্মাণের সম্ভাব্য অর্থের উৎস নিয়ে মতামত ব্যক্ত করা হয়। অর্থের উৎস সংগৃহীত হবার প্রস্তাব রাখা হয়েছে প্রবাসী বাংলাদেশীদের ব্যক্তিগত অনুদান এবং বাকী অর্ধেকাংশ অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়েছে লস এন্জেলেস সিটি কমিউনিটি ডেভলপমেন্ট প্রকল্প অর্থায়নে, অংশীদারের ভিত্তিতে।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহনের জন্য ‘বাংলাদেশী আমেরিকান সোসাইটি-কে ধন্যবাদ জানান এবং দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে, এ প্রকল্প বাস্তবায়ণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

লস এন্জেলেস শহরে লিটল বাংলাদেশ এলাকায় নতুন ও আধুনিক উন্নতমানের  বাংলাদেশ কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ব্যবসা ও সেবামূক প্রতিষ্ঠানের একটি কেন্দ্র। এছাড়াও পরিকল্পনার আওতাভূক্ত আনা হয়েছে ডে-কেয়ার সেন্টার, মিলনাতন, বাংলা স্কুল, খেলাধূলা, ও বয়স্কদের জন্য সেবামূলক ব্যবস্হা । বাংলাদেশ আমেরিকান সোসাইটি, এ প্রকল্পের পর্যবেক্ষণ ও নিয়নত্রনের লক্ষ্যে ‘বাংলাদেশ কমিউনিটি ডেভলপমেন্ট’ নামে একটি ট্রাস্টি বাের্ড গঠনেরও প্রস্তাব করা হয়।

বাংলাদেশ আমেরিকান সোসাইটি-র সভাপতি জনাব এম সাইদুল হক সেন্টু তাঁর প্রারম্ভিক বক্তব্যে, লস এন্জেলেস শহরে  প্রবাসীবাংলাদেশীদের জন্য একটি স্হায়ী কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের প্রয়োজনীয়তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো প্রবাসী বাংলাদেশীদের কাছে তুলে ধরেন। তিনি বাংলাদেশী আমেরিকান সোসাইটির নতুন কার্যকরী পর্ষদের  সকল সদস্যদের সাথেও পরিচয় পরিচয় করিয়ে দেন। লস এন্জেলেস শহরের জনপ্রিয় উপস্হাপিকা সাজিয়া হক মিমি-র অনু্ষ্ঠান সন্চালনার দায়িত্ব পালন করেন এবং অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রকল্পের ওপর সুখেন্দর পল নির্মিত, একটি তথ্যচিত্র ভিডিওতে প্রদর্শিত হয়। 

লস এন্জেলেস শহরে লিটল বাংলাদেশ চত্বরে ‘বাংলাদেশী আমেরিকান সোসাইটি’ আগামীতে সকল প্রবাসী বাংলাদেশীদের সংগে নিয়ে সহমর্মিতা ও সৌহার্দের ভিত্তিতে    
প্রবাসীদের জন্য একটি স্হায়ী সংযোগস্থল ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার, লস এন্জেলেস’ দৃশ্যমান বাস্তবরুপে আত্মপ্রকাশ করবে- এটাই হোক আমাদের সকলের ইতিবাচক প্রত্যাশা । শুভ কামনা রইলো ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত