মহানবী (সা.) যে তিন কাজকে বেশি গুরুত্ব দিতেন

bcv24 ডেস্ক    ১১:৫৩ এএম, ২০১৯-১১-২৯    562


মহানবী (সা.) যে তিন কাজকে বেশি গুরুত্ব দিতেন

কলেমা, নামাজ, রোজা, হজ্ব ও যাকাত ইসলামের এই স্তম্ভগুলো মহানবী (সা.) এর হাত ধরেই আমরা পেয়েছি। রাসূল (সা.) নিজে যেমন এগুলো পালন করতেন, তেমনি সবাইকে পালন করার আদেশ দিয়েছেন। এর বাইরেও মহানবী (সা.) অনেক কাজ করেছেন। তাও মান্য করা বা অনুসরণ করা মুসলিম জনগোষ্ঠীর অবশ্যই কর্তব্য।

অনেক কাজের মধ্যে মহানবী (সা.) কখনই তিনটি কাজকে পরিহার করতেন না। তাহলো কোন কাজের পূর্বে বিসমিল্লাহ পড়া, সবাইকে আগে সালাম দেওয়া এবং যে কোন কাজ শুরু করতেন ডান দিক ও ডান হাত দিয়ে।

'বিসমিল্লাহির রাহমানির রাহিম' পবিত্র কোরআনের একটি আয়াত। এ আয়াতকে কোরআনের মুকুট বলা হয়। এর অর্থ হচ্ছে- পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু ও করুণাময়। বিসমিল্লাহর ফজিলত অপরিসীম। হজরত রাসূলে কারিম (সা.) এ আয়াতকে কোরআনের শ্রেষ্ঠতম বলে উল্লেখ করেছেন।

তাই রাসূল (সা.) সব সময় বিসমিল্লাহ বলতেন এবং অন্যকে বলতে উৎসাহিতও করেছেন।  রাসূল (সা.) বলেছেন, কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ-তাসমিয়া পাঠ না করে নিলে কাজে রহমত-বরকত আশা করা যায় না। সুফল পাওয়া যায় না। হরহামেশা বিসমিল্লাহির রাহমানির রাহিম জিকির ও আমলে অধিক সওয়াব ছাড়াও অসংখ্য শুভ এবং সৎকাজ দ্রুত সম্পন্ন হয়।

সালাম দেওয়াকে মহানবী অনেক গুরুত্ব দিতেন। কথিত আছে যে, রাসূল (সা.) এর আগে কেউ সালাম পেশ করতে পারতেন না। সবার আগে তিনিই সবাইকে সালাম দিতেন। ছোট-বড়, ধনী-গরীব, পুরুষ-মহিলা সবাইকেই আগে আগে সালাম দিতেন মহানবী (সা.)। মসজিদকে তো সালাম দিতেনই এমনকি ঘরে প্রবেশ করার আগেও সালাম দিয়ে প্রবেশ করতেন। তাতে ঘরে লোক থাকুক বা নাই থাকুক।

আবদুল্লাহ্ ইবনে আমর ইবনুল আ’স (রাঃ) হতে বর্ণিত এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ‘সর্বোত্তম ইসলামী কাজ কি?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।” 

হযরত আব্দুল্লাহ (রাযীঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার হতে মুক্ত। (বায়হাকী)

ইমরান ইবন হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী (সা) এর কাছে এসে বলেঃ আসসালামু আলাইকুম। নবী (সা.) তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (সা.) বললেন, সে দশটি নেকী পেয়েছে। এরপর একব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল (সা.) তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (সা.) বললেন, সে বিশটি নেকী পেয়েছে। এরপর একব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী (সা.) তার সালামের জবাব দিলে সে বসে পড়ে। তখন রাসূল (সা.) বললেন, সে ত্রিশটি নেকী পেয়েছে। (আবু দাউদ ৫১০৫)

মহানবী (সা.) সব সময় ডান হাত-পা ও ডান দিককে গুরুত্ব দিয়েছেন। মোসাবা করার সময় ডান হাত বাড়িয়েছেন, কোন কিছু ধরতে দিয়ে ডান হাত দিয়ে আগে ধরেছেন, খেতে বসে প্লেটের ডান দিক দিয়ে শুরু করেছেন এবং পথ চলতেও ডান দিককে প্রাধান্য দিতেন। মসজিদে এবং ঘরেও প্রবেশ করতেন ডান পা আগে দিয়ে। শুধু তাই-ই নয়, ঘুমাতেনও ডান পাশে ফিরে।

তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের উচিত মহানবী (সা.)কে অনুসরণ করা। ফরজ কাজগুলো তো করবই, এর সঙ্গে সঙ্গে মহানবী (সা.) যে কাজগুলোকে যেভাবে প্রাধান্য দিতেন, আমাদেরও উচিত সেই কাজগুলো সেভাবেই প্রাধান্য দিয়ে করা।


রিটেলেড নিউজ

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর

bcv24 ডেস্ক

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত ম... বিস্তারিত

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

বদর যুদ্ধে দুই কিশোরের বীরত্ব

bcv24 ডেস্ক

ঐতিহাসিক বদর যুদ্ধে ক্ষীণশক্তি হয়েও মুসলিম বাহিনী বিপুল বিজয় লাভ করে। আল্লাহর অনুগ্রহ ও মুসলিম ব... বিস্তারিত

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

হিসাব করে জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

bcv24 ডেস্ক

কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সেদিন থেকে এক চান্দ্রবছর (৩৫৪ দিন) পূর্ণ হলে তাঁকে ... বিস্তারিত

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

bcv24 ডেস্ক

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচ... বিস্তারিত

দোল পূর্ণিমা আজ

দোল পূর্ণিমা আজ

bcv24 ডেস্ক

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসব ‘দোলযাত্রা’ নামে পরি... বিস্তারিত

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা

bcv24 ডেস্ক

পবিত্র রমজানে এবারও জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরা ২... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত