শাহরিয়ারের সেঞ্চুরি, তাসকিন-শহীদের বোলিং তোপের পর

bcv24 ডেস্ক    ০৮:০৫ পিএম, ২০১৯-০৪-১৯    568


শাহরিয়ারের সেঞ্চুরি, তাসকিন-শহীদের বোলিং তোপের পর

শুরুতে ছোবল দিলেন তাসকিন আহমেদ। দারুণ বোলিংয়ে শেষ করলেন মোহাম্মদ শহীদ। দুই পেসারের বোলিং তোপে দুইশ ছাড়িয়েই গুটিয়ে গেল প্রাইম দোলেশ্বর। রান তাড়ায় দলকে পথ দেখালেন শাহরিয়ার নাফীস। তার অপরাজিত সেঞ্চুরিতে জয়ে ফিরেছে লেজেন্ডস অব রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ পর্বের তৃতীয় রাউন্ডে ৭ উইকেটে জিতেছে নাঈম ইসলামের দল। ২০৬ রানের লক্ষ্য ৩৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জসিমউদ্দিনকে হারায় দোলেশ্বর। চতুর্থ বোলার হিসেবে আক্রমণে আসা তাসকিন ভাঙেন দ্বিতীয় উইকেট জুটির প্রতিরোধ। ফিরিয়ে দেন ৬৪ বলে ৩৭ রান করা সাইফ হাসানকে। পরের ওভারে মার্শাল আইয়ুবের উইকেটও তুলে নেন তাসকিন।

এক প্রান্ত আগলে রেখে দোলেশ্বরকে টানছিলেন সৈকত আলী। জমে উঠেছিল তাইবুর রহমানের সঙ্গে জুটি। এবারও প্রতিরোধ ভাঙেন তাসকিন। ৯৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭২ রান করা সৈকতকে ফিরিয়ে দেন। পরের ওভারে বিদায় করেন তাইবুরকে।

মাহমুদুল হাসান ও ফরহাদ রেজার ব্যাটে দুইশ পার হওয়া দোলেশ্বরের ইনিংস যেন শেষ হয়ে যায় হঠাৎ করেই। তিন চারে ১৯ রান করা রেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশি ধাওয়ান। এরপর বেশিদূর এগোয়নি দলটির ইনিংস। শহীদের ছোবলে গুটিয়ে যায় ২০৫ রানে। শেষ ৪ উইকেট হারায় মাত্র ৪ রানে।

৫৪ রানে ৪ উইকেট নেন ফিটনেস ইস্যুতে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তাসকিন। শহীদ ৩৫ রানে নেন তিনটি।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। গোল্ডেন ডাকের স্বাদ পান মোহাম্মদ নাঈম। দ্বিতীয় উইকেটে মেহেদী মারুফের সঙ্গে ১০০ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন শাহরিয়ার। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান তৃতীয় উইকেটে আসিফ আহমেদের সঙ্গে উপহার দেন ৫১ রানের আরেকটি ভালো জুটি।

আসিফের বিদায়ের পর নাঈমকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শাহরিয়ার। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ১৪২ বলে খেলা ১১৩ রানের ইনিংস গড়া ১১ চার ও ১ ছক্কায়। অধিনায়ক নাঈম দুটি করে ছক্কা-চারে ২৭ বলে অপরাজিত থাকেন ৩২ রানে।    

চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাহরিয়ার।

১৪ ম্যাচে দ্বাদশ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লেজেন্ডস। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া দোলেশ্বর ১৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৫ ওভারে ২০৫ (সাইফ ৩৭, জসিম ২, সৈকত ৭২, মার্শাল ২, ফরহাদ ১১, তাইবুর ২৭, রেজা ১৯, মাহমুদুল ২৫*, এনামুল ১, মানিক ০, আবু জায়েদ ০, শহীদ ৩/৩৫, নাবিল ০/২৮, ধাওয়ান ২/৩২, তাসকিন ৪/৫৪, মুক্তার ০/৫২)       

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৪.২ ওভারে ২০৮/৩ (মারুফ ৪১, মোহাম্মদ নাঈম ০, শাহরিয়ার ১১৩*, আসিফ ১৭, নাঈম ৩২*; রেজা ০/১৫, মানিক ১/৩২, মাহমুদুল ০/৩৭, আবু জায়েদ ০/১৬, এনামুল জুনিয়র ১/৪৯, তাইবুর ০/২৩, সাইফ ১/৩৪)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শাহরিয়ার নাফীস


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত