এনআরসি নিয়ে চাপের মুখে বিজেপি

bcv24 ডেস্ক    ১২:২১ পিএম, ২০১৯-১১-২৯    266


এনআরসি নিয়ে চাপের মুখে বিজেপি

জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে ঘরে ও বাইরে চাপে পড়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বয়ং বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন সময়। তিনি কখনও বলছেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করলে মানুষের সুবিধা হবে। কখনও আবার বলছেন, এনআরসি কার্যকর করতে গেলে নাগরিকত্বের প্রশ্নে তাঁকেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে।

তাঁর দল বিজেপি বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের বিজেপি’র সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের ঘোষণা অনুযায়ী সারা দেশেই এনআরসি চালু করা প্রস্তুত হবে। মুখ্যমন্ত্রী এবং সরকারের অবস্থানের জেরেই ত্রিপুরায় এখন এনআরসি-প্রশ্নে বিভ্রান্ত হয়েছে। এরই মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে চাপ তৈরী করেছে বিরোধী দলগুলো। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে পরে এনআরসি নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কৌশল নিয়েছে বিজেপি সরকার। দলটির সাধারণ সম্পাদক রাম মাধব উত্তর-পূর্বের রাজ্যগুলোয় ঘুরে বিজেপি এবং সহযোগী দলগুলির মতামতও নিয়েছেন। ত্রিপুরার আগরতলায় গিয়েও তিনি বিজেপি এবং জোটসঙ্গী আইপিএফটি-র নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। এ বৈঠকেও নাগরিকত্ব সংশোধনী নিয়ে ক্ষোভের বিষয়টি তিনি বুঝেছেন। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের পরামর্শ, এনআরসি নিয়ে অযাচিত মন্তব্য না করে দলের নেতারা যেন নাগরিকত্বের বিষয়টিই মাথায় রাখেন।

বাংলায় এনআরসি’র বিরোধিতা করে জেলায় জেলায় পথে নেমেছে বাম দলগুলো। তবে ত্রিপুরায় তেমন চিত্র এখনও দেখা যায়নি। সিপিএমের ত্রিপুরা রাজ্য নেতৃত্ব এবং গণ-সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের ব্যাখ্যা, অসমের পরে এনআরসি নিয়ে বিপ্লব দেবের সরকার কী করবে, তারই ঠিক নেই! তাই নাগরিকত্ব সংশোধনী বিলের উদ্যোগের বিরুদ্ধেই আগে জনমত গড়ে তোলায় জোর দিচ্ছেন তাঁরা।

সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশের বলেন, ‘এনআরসি নিয়ে আমাদের অবস্থান তো পরিষ্কার। কিন্তু মুখ্যমন্ত্রীর নানা রকম মন্তব্যে রাজ্য সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গোটা উত্তর-পূর্বেই নাগরিকত্ব সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছে। ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকত্ব স্থির করার প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না।’

নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতা করছে রাজ্যে জনজাতিদের দুই সংগঠন আইপিএফটি ও আইএনপিটি। আইপিএফটি-র সাধারণ সম্পাদক মেবার কুমার জামাতিয়া তাঁদের বিরোধিতার কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন। রাম মাধব-সহ বিজেপি নেতারা আশ্বাস দিয়েছেন, ওই বিল পাশ হলেও জনজাতিদের স্বার্থ সুরক্ষিত থাকবে। তবে সেই আশ্বাসে বিশেষ একটা কাজ হয়নি। বিরোধী দল আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে সরব হয়েছেন।

এর জেরে এনআরসি-র আগে নাগরিকত্ব নিয়েই বিজেপির অস্বস্তি বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব বলছেন, নিজেদের বাড়ির লোকজনের যাবতীয় তথ্য যেমন কাছে রাখতে হয়, দেশের জন্য কেন্দ্রীয় সরকারও একই চেষ্টা করছে। রাজ্য বিজেপির নেতা রাজীব ভট্টাচার্য বলেন, ‘উত্তর-পূর্বের সব সংগঠনের সঙ্গেই আমরা কথা বলছি। জনজাতি প্রতিনিধিদেরও বলছি, তাঁদের স্বার্থ মাথায় রাখা হবে।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত