ট্রাম্পের হঠাৎ আফগানিস্তান সফর তালেবানের সাথে আলোচনার আশা

bcv24 ডেস্ক    ১২:২৫ পিএম, ২০১৯-১১-২৯    315


ট্রাম্পের হঠাৎ আফগানিস্তান সফর তালেবানের সাথে আলোচনার আশা

প্রথমবারের মতো আফগানিস্তান সফর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন বিমান ঘাঁটিতে আকস্মিক এ সফরে ট্রাম্প জানান, তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। ঝটিকা এ সফরে তিনি বৈঠক করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে।

গেল সপ্তাহে আফগানিস্তানে তিন বছর ধরে অপহৃত আমেরিকান ও অস্ট্রেলিয়ান দুই অধ্যাপককে ফিরিয়ে দেয় তালেবানরা। এর বদলে তালেবানদের তিন নেতাকে মুক্তি দেয় আফগান সরকার।

এর পরপরই আকস্মিক আফগানিস্তান সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির বাঘরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এসময় ট্রাম্প বলেন, তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

আফগানিস্তানে অবস্থান করা মার্কিন সেনার সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানান ট্রাম্প। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মধ্যরাতেই ফিরে যান ওয়াশিংটনে।

গেল সেপ্টেম্বরে ১৮ বছরের সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও তালেবানরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে কাবুলের কূটনৈতিক এলাকায় তালেবানদের গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হওয়ার পর আলোচনা থেকে সরে যান ট্রাম্প। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সেই বরফ গলা শুরু হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত