শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৬ লাখ টাকা ছিনতাই মামলার আসামি ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের পাশে কামালনগরে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালীগঞ্জ উপজেলার ইজরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তাঁরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালীগঞ্জের পাওখালী এলাকায় গুলি করে বিকাশের দুই এজেন্টের
কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাই করা হয়। ওই ঘটনায় করা মামলার আসামি দ্বীপ ও সাইফুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর সহযোগীদের ধরতে শুক্রবার গভীর রাতে তাদের দুজনকে নিয়ে শহরের বাইপাস সড়কের পাশে কামালনগরে যায় ডিবি পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ। সন্ত্রাসীরা পুলিশকে দেখে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দ্বীপ ও সাইফুল নিহত হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মিজানুর রহমান জানান, এ সময় দুটি দেশি পিস্তল, চারটি গুলি, একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়।
এদিকে দুই কর্মীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি তাঁর ফেসবুকে লিখেন, ‘ভাই তোদেরকে এই ভাবে হারায়ে ফেলব তা কখন বুঝতে পারিনি। পারলে মাফ করে দিস। দুয়া করি আল্লাহ তোদের বেহেস্তবাসি করুন।’
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত