রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৪৯ এএম
২০১১ সালে প্রথম বিশ্বকাপ খেলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যান ছিলেন গত বিশ্বকাপেও। এবার ইংল্যান্ডে খেলবেন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। পুরো দলের দায়িত্ব এবার তার কাঁধে, আগের দুইবারের চেয়েও অনেক বেশি সংশ্লিষ্টতা তার। ভারতের অধিনায়কের জন্য তাই এই বিশ্বকাপ একেবারে আলাদা।
১১ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হবে কোহলির। ৮ বছর আগে দেশের মাটিতে যখন শিরোপা জেতেন, তখন বয়স ছিল মাত্র ২২ বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হলেও নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
এবার কোহলির জন্য ভিন্ন আবহ। দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা পুরোপুরি। এই বিশ্বকাপ তাই রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত অধিনায়কের মনে, ‘২০১১ সালে আমি দলেই ছিলাম, কিন্তু টিম মিটিং কিংবা সিদ্ধান্ত তৈরিতে আমার কোনও হাত ছিল না। ২০১৫ সালেও সবকিছুর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না আমার।’
অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপকে অন্য চোখে দেখছেন কোহলি, ‘কিন্তু অধিনায়কের দৃষ্টিতে টিম ম্যানেজমেন্টের পাশে থেকে এর বিশালতা বুঝতে পারছি, এটা একেবারেই আলাদা। আমি মুখিয়ে আছি।’
তিনি আরও যোগ করেছেন, ‘অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর একটা বড় চ্যালেঞ্জের প্রয়োজন পড়ে। বিশ্বকাপের চেয়ে বড় চ্যালেঞ্জ আছে বলে মনে করি না। গত কয়েক বছরে আমরা অনেক ম্যাচ খেলেছি, এখন যে টুর্নামেন্টের জন্য অনেক দল মুখিয়ে আছে সেখানে খেলতে যাব ভেবে আমি রোমাঞ্চিত। এটা চমৎকার কিছু।’ ক্রিকইনফো, আইসিসি
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত