বার্সাকে সমস্যায় ফেলবে লিভারপুলের খেলার ধরন

bcv24 ডেস্ক    ০৮:০৭ পিএম, ২০১৯-০৪-১৯    590


বার্সাকে সমস্যায় ফেলবে লিভারপুলের খেলার ধরন

বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুলের জেমস মিলনার। তাদের খেলার ধরন কাতালান ক্লাবটিকে সমস্যায় ফেলবে বলে মনে করেন ইংলিশ এই মিডফিল্ডার।

শেষ আটের দুই লেগেই পর্তুগালের দল পোর্তোকে হারিয়ে মোট ৬-১ ব্যবধানে এগিয়ে সেমি-ফাইনালে ওঠে লিভারপুল। কোয়ার্টার-ফাইনালে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। এরনেস্তো ভালভেরদের দলও দুই পর্বে জিতেছিল।

বার্সেলোনার সঙ্গে শেষ চারের লড়াই প্রসঙ্গে মিলনার সাংবাদিকদের বলেন, “আমরা বার্সেলোনাকে হারাতে পারি, তবে আমরা জানি যে তা খুব কঠিন হবে। তারা খুব শক্তিশালী দল এবং সেখানে খেলা কঠিন। তবে আমার মনে হয় না, আমরা যেভাবে খেলি এভাবে খেলা খুব বেশি দলের বিপক্ষে তারা খেলেছে।”

“ম্যানচেস্টার সিটির হয়ে নকআউট পর্বে আমি সেখানে দুবার খেলেছি এবং জিততে পারিনি। আশা করি, তৃতীয়বার আমার জন্য সৌভাগ্যজনক হবে। দলটিতে দারুণ সব খেলোয়াড় আছে এবং দল হিসেবেও তারা দুর্দান্ত। তাদের বিপক্ষে লড়াইটা খুব কঠিন হবে এবং আমাদের সেরাটা খেলতে হবে। অবশ্য তাদের জন্যও কঠিন হবে।”

গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল লিভারপুলের। এবার আর কোনো ভুল নয়, শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য তাদের।

সেমি-ফাইনালের প্রথম লেগ হবে ১ মে, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার মাঠে। আর আগামি ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল রোববার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে কার্ডিফ সিটির মাঠে খেলবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত