শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট হচ্ছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের সমর্থনে গতকাল সোমবার সকালে ৯ পাটকলের শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা নিজ নিজ মিলের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।
এ বিষয়ে প্লাটিনাম জুট
মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘পাটকলগুলোর শ্রমিকদের ৮ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। এ ছাড়া একাধিকবার মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি।’
এ ব্যাপারে প্লাটিনাম জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, ‘সিবিএ নেতাদের চিঠি দেওয়া হলেও তারা সাড়া দেননি। বিষয়টি বিজেএমসির প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।’
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত