শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
সব আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির হাতেই উঠল ব্যালন ডি’অরের ট্রফি। রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল-বিস্ময় মেসি ছাপিয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর নারী ব্যালন ডি’অর জিতেছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো রেগান রেপিনো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা খবরটা আগেই ফাঁস করেছিল, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। তার পর দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন দর্শক-ভক্তরা। লা লিগার শেষ ম্যাচে মেসি কেন চুলের নতুন ছাঁট দিয়েছেন? তার মানে কি তিনি পুরস্কার জেতার প্রস্তুতি নিয়ে রেখেছেন? এসব নিয়ে চলতে থাকা নানারকম গুঞ্জন ও সংবাদ।
শেষ
পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। প্যারিসে ব্যালন ডি’অরজয়ী হিসেবে ঘোষণা হলো লিওনেল মেসির নাম। রোনালদো ও মেসি সমান পাঁচবার করে জিতে এত দিন পাশাপাশি ছিলেন। ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি পর্তুগিজ তারকা রোনালদোকে ছাপিয়ে নতুন এক মাইলফলক তৈরি করলেন। মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের জয়ী রিয়াল তারকা লুকা মদ্রিচ। এবারের ব্যালন ডি’অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক।
মেসি গত মৌসুমে বার্সেলোনার হয়ে করেন ৪০ গোল। পাশাপাশি ১৭টি গোলে সহযোগিতা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় মেসি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দলকে লা লিগা ও সুপার কোপা জিতিয়েছিলেন।
এদিকে লিওনেল মেসির আগে ঘোষণা করা হয় নারী ব্যালন ডি’অরজয়ীর নাম। দ্বিতীয় নারী ফুটবলার হিসেবে এবারের এই পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের রেগান রেপিনো। ৩৪ বছর বয়সী এই নারী ফুটবলার পেছনে ফেলেছেন ইংল্যান্ডের লুচি ব্রোঞ্জ ও জাতীয় দলের সতীর্থ অ্যালেক্স মরগানকে। রেপিনো দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জিতিয়েছেন। সর্বশেষ বিশ্বকাপে করেছেন ছয় গোল। জিতেছেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। তবে এই পুরস্কারের দাবিদার তাঁর দলের সবাই বলে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ভিডিওবার্তায় তিনি সে কথা জানিয়েছেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত