মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৪৩ এএম
দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১৮ কোটি টাকা আত্মসাতের দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন- বিমানের সাবেক মহাব্যবস্থাপক (কার্গো) মোহাম্মদ আলী আহসান ও কার্গো শাখার সাবেক ব্যবস্থাপক (রপ্তানি) ইফতেখার হোসেন চৌধুরী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থ আত্মসাতের এ ঘটনায় দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন বিমানের বর্তমান ও সাবেক ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে ওই দুজনকে গ্রেপ্তার
করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা বিমানের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ১১৮ কোটি চার লাখ ১৭ হাজার ৪৮ টাকা আত্মসাৎ করেন।
মামলাটি ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ১-এ করা হয়েছে।
বাকি অভিযুক্তরা হলেন- কার্গো শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. আরিফ উল্লাহ, সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. শহিদুল ইসলাম, আমিনূল হক ভুঁইয়া, মো. লুতফে জামাল, মোশাররফ হোসেন তালুকদার, রাজীব হাসান, নাসির উদ্দিন তালুকদার, অনুপ কুমার বড়ুয়া, কে এন আলম, মো. ফজলুল হক, সৈয়দ আহমেদ পাটওয়ারী, মনির আহমেদ মজুমদার ও মো. শাহজাহান এবং সাবেক ব্যবস্থাপক (আমদানি) এ কে এম মঞ্জুরুল হক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত