মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৪২ এএম
উচ্চ আদালত থেকে বিএনপি চেয়ারপাসরন কারাবন্দি খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য।’
ড. কামাল হোসেন বলেন, সুযোগ অবশ্যই আছে, সুযোগ অবশ্যই আছে...। এর থেকে পরিষ্কার করে আর কী বলব?’
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সে মামলায় তাঁর জামিন পাওয়ার সুযোগ আছে কি না, আজ মঙ্গলবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. কামাল হোসেন।
ড. কামাল বলেন, ‘মানবিক কারণে খালেদা
জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের সভায় স্পষ্টভাবে আলোচনা হয়েছে। আমাদের লিখিত বক্তব্যেও সব আছে।’
এর আগে লিখিত বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাবন্দি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।’
মান্না বলেন, ‘সভা মনে করে বেগম খালেদা জিয়াকে কারাগারে দীর্ঘ ৬৬৪ দিন বন্দি করে রাখা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। যে মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে তা অন্যায়। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিবেচনায় আমরা তাঁর আশু মুক্তি দাবি করছি। এ দাবি মানবিক এবং তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। অন্যথায় তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের উপর বর্তাবে।’
খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের প্রসঙ্গে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা ২২ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন আইজি প্রিজনকে বলে দিয়েছেন। আমরা নামের তালিকা পাঠিয়েছি। কিন্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।’
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত