শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৬ এএম
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে নিয়ে জল কম ঘোলা হয়নি। লুকিয়ে প্রেম ও ডেটিংয়ের গুঞ্জন বহুবার রটেছে। অবশেষে সব গুঞ্জন পেছনে ঠেলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’দেশের দুই ধর্মের দুই তারকা।
আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। পাত্র-পাত্রী দুজনই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। যদিও এর আগে খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতিমধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। তারা ঢাকা থেকে নিয়ে গেছেন ২
কেজি ওজনের চারটি ইলিশ।
বিয়ে প্রসঙ্গে প্রকাশিত খবরে আরও বলা হয়, আজ সন্ধ্যায় শুধু রেজিস্ট্রি বিয়ে হবে। পরবর্তিতে বড় করে অনুষ্ঠান আয়োজন করা হবে।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছেন সৃজিত।
এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।
উল্লেখ্য, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত