শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৩ এএম
সাউথ এশিয়ান (এসএ) গেমসে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। আজ নবম দিনে বাংলাদেশের শো কেসে উঠল দুইটি সোনার পদক। আগের দিন রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট থেকে আসে ছয়টি সোনা।
সোমবার সকালে পোখারা আর্চারি স্টেডিয়ামে মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টে সোনা জেতেন টঙ্গীর মেয়ে সুমা বিশ্বাস। প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন তিনি।
এদিন, শেষ তিরটি ছুড়েই কাঁদতে শুরু করেন সুমা। সোনা জয়ের আনন্দের কান্না কিছুতেই থামছিল না। পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল ও সহকারী কোচ জিয়াউর
রহমান পাশে দাঁড়িয়ে সুমাকে শান্ত করার চেষ্টা করেন।
সুমার পর ছেলেদের কম্পাউন্ডের একক ইভেন্টে স্বর্ণ জিতেন বাংলাদেশের সোহেল রানা। ভুটানের তানদিন দর্জিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তিনি।
নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে মোট ১৬টি সোনা জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। হাতছানি আছে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত