৪৪ মিলিয়ন অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড ফাঁস, চাঞ্চল্যকর তথ্য দিল মাইক্রোসফট

bcv24 ডেস্ক    ১১:৫০ এএম, ২০১৯-১২-০৯    504


৪৪ মিলিয়ন অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড ফাঁস, চাঞ্চল্যকর তথ্য দিল মাইক্রোসফট

গ্রাহকদের দুঃসংবাদ দিল মাইক্রোসফট। কোম্পানির তরফে জানানো হয়েছে, ৪৪ মিলিয়ন ইউজারের মাইক্রোসফট অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে। তাঁদের যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড বদলের পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সমস্ত অ্যাকাউন্ট কোম্পানির রিসার্চ টিমকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। বিষয়টির শিকড় খুঁজে বের করতে ৩ বিলিয়নেরও বেশি অ্যাকাউন্টের ডেটাবেসের সঙ্গে ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলি মিলিয়ে দেখা হয়েছে। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ৪৪ মিলিয়ন অ্যাকাউন্টেরই নাম ও পাসওয়ার্ড এক। যত দ্রুত সম্ভব নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

উল্লেখ্য, এর আগে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের বিরুদ্ধে। কোম্পানির মালিক মার্ক জুকারবার্গ তথ্য ফাঁসের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর আবার টেলিগ্রাম অ্যাপের মালিক হোয়াটসঅ্যাপের বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন। বলেন, ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ্যে আনতে সমস্যা না থাকলে তবেই অ্যাপটি ব্যবহার করুন। নতুবা আনইনস্টল করে দিন। এবার সাধারণ মানুষের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড ফাঁস হয়ে যাওয়ায় মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। ইউজারদের মাইক্রোসফট অ্যাকাউন্টে ব্যক্তিগত ও জরুরি নানা তথ্য থাকে। পাসওয়ার্ড ফাঁস হলে তথ্য চুরির ঘটনা রোখা কঠিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব, পাসওয়ার্ড বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।

এদিকে আবার ইউজারদের সুবিধার জন্য Outlook, OneDrive, Word, Excel ও PowerPoint মোবাইল অ্যাপ আরও আপগ্রেড করছে মাইক্রোসফট। অ্যাপগুলির আইকন থেকে ভিজুয়্যাল ডিজাইন- সবেতেই পরিবর্তন আসছে। তবে অ্যাপগুলির ডিজাইন অনেকখানি একইরকম হবে বলে জানানো হয়েছে। মোবাইলেও যাতে ইউজাররা সহজে এইসব অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই বদল।

বিসিভি/সপ্র/এনএইচ


রিটেলেড নিউজ

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

bcv24 ডেস্ক

চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

bcv24 ডেস্ক

সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

bcv24 ডেস্ক

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

bcv24 ডেস্ক

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

bcv24 ডেস্ক

বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত