শীতের পার্টিতে উষ্ণতা ছড়ান লেদার জ্যাকেটে, রইল টিপস

bcv24 ডেস্ক    ১২:১৪ পিএম, ২০১৯-১২-০৯    397


 শীতের পার্টিতে উষ্ণতা ছড়ান লেদার জ্যাকেটে, রইল টিপস

শীত আসবে আসবে করে কখন যেন গুটি গুটি পায়ে ধরা দিয়েছে। অতঃপর সোয়েটার-চাদর-জ্যাকেটের আশ্রয় নিতে হবে। আর ডিসেম্বর মানেই তো দেদার পার্টি। তাই পার্টিতে নজর কাড়তে হলে চোখ বুলিয়ে নিন ট্রেন্ডি লেদার জ্যাকেটের হালহকিকতে। রইল টিপস। 

পোশাকের কালেকশনে ক্রিস্প হোয়াইট শার্ট, ডেনিম, ওয়েল ফিটেড শু-এর পাশাপাশি লেদার জ্যাকেটও ‘মাস্ট’-এর তালিকায়। কলকাতার শীতে লেদার জ্যাকেটের কথা শুনে ভ্রু যতই কপালে উঠুক, তামাম শহরে ফ্যাশনিস্তাদের ওয়ারড্রোবে লেদার জ্যাকেট স্বমহিমায় উজ্জ্বল। এখনও যারা সাত-পাঁচ ভেবে কিনে উঠতে পারেননি, বা কী কিনবেন তা ঠাহর করতে বেগ পেতে হচ্ছে, তাঁদের জন্য লেদার জ্যাকেট কেনা এবং যথাযথভাবে ক্যারি করার একগুচ্ছ টিপস রইল। বিদেশি বহু ব্র‌্যান্ডের স্টোর এখন শপিং মলে মজুত। ভাল কোনও ব্র‌্যান্ড থেকে জ্যাকেট কিনলে, জিনিসের মান নিয়ে চিন্তা অনেকটাই কমবে। তবে খুব চড়া দামের কিছু না কিনতে চাইলে ফঁ লেদার বা পিউ লেদার কিনুন, দেখতেও ভাল, ওদিকে দামও সাধ্যের মধ্যে। যাঁদের বাইকার লুকের লেদার জ্যাকেট পছন্দ নয়, তাঁরা ফ্রিঞ্জড জ্যাকেট পরতে পারেন। এতে খানিক ফেমিনিন লুক আসবে।

ক্রপড টপের মতো ক্রপড লেদার জ্যাকেটও কিন্তু ভীষণভাবে ফ্যাশন ইন। হাই ওয়েস্টেড জিনসের সঙ্গে দারুণ মানানসই। লেদার ট্রেঞ্চ জ্যাকেটে ক্লাসিক ট্রেঞ্চ কোট ও ক্যাজুয়াল লেদার জ্যাকেট দুয়ের স্বাদই একসঙ্গে পেয়ে যাবেন। চেকড ট্রাউজার-প্যান্টসের সঙ্গে টিম আপ করুন। শীতের যে কোনও পার্টিতে নজর কাড়বেই। বাইকার জ্যাকেট মানেই কালো বা ট্যানরঙা এমন না ভেবে মিউটেড পিংক, বেইজ, ক্রিম বা সাদা রং বেছে নিন। পশ্চিমি ও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ইচ্ছেমতো টিম-আপ করুন। ব্রাউন লেদার জ্যাকেটের কোনও বিকল্প নেই। ক্যামেল, কগন্যাক, মেহাগনির মতো শেড কিনুন। সামনে জিপার ও কলারও দেখতে কেতাদুরস্ত।

সোয়েড বুটস-স্কিনি জিনসের সঙ্গে ফঁ ফার ডিটেলিংয়ের লেদার জ্যাকেট আপনাকে দেবে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল লুকের জন্য জিনস ও গ্রাফিক প্রিন্টেড টি-শার্টের সঙ্গে পরে ফেলুন বম্বার জ্যাকেট। হাই ওয়েস্টেড প্যান্ট-টপ ও পায়ে পয়েন্টেড টো হিলের সঙ্গে ক্রপড বাইকার জ্যাকেট অফিসের ফর্মাল লুকেও দিব্যি মানানসই। যাঁরা কালো, ব্রাউন, ট্যান ঘেঁষা রঙের লেদার কিনতে নারাজ, তাঁদের জন্য ফঁ লেদারে পেয়ে যাবেন নানা রঙের অপশন। কলার্ড, পোলো নেক, রাউন্ড নেকের পাশাপাশি হুডেড জ্যাকেটও ফ্যাশনে ইন। এখন কিন্তু পোশাকের মতো লেদার জ্যাকেটেও এমব্রয়ডারি বর্তমান। যে কোনও ক্লাসিক কালো বাইকার জ্যাকেটে ফেমিনিন ছোঁয়া এনে দেয় এমব্রয়ডারি। অনেকক্ষেত্রে সঙ্গে থাকে স্টাডেড ডিটেলিং। বেল্টেড জ্যাকেটের ভিতরের অংশে লেপার্ড বা স্নেক স্কিন প্রিন্ট ও যে কোনও ওয়েস্টার্ন ধাঁচের স্কার্টের সঙ্গে পরা যেতে পারে। সঙ্গে অ্যাংকেল বুট পরতে ভুলবেন না যেন!

বিসিভি/সপ্র/এনএইচ


রিটেলেড নিউজ

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

bcv24 ডেস্ক

এই মৌসুমে শিশুদের হাত পা ও মুখের রোগবালাই দেখা দিচ্ছে। সঠিকভাবে রোগ চিহ্নিত করতে না পারায় সুচিকিৎ... বিস্তারিত

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

bcv24 ডেস্ক

সম্প্রতি দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গেল এক সপ্তাহ... বিস্তারিত

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

bcv24 ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ... বিস্তারিত

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

bcv24 ডেস্ক

ডায়াবেটিস নিয়ে প্রতিনিয়ত সতর্ক করছেন চিকিৎসকরা। সুস্থ থাকার জন্য দিচ্ছেন নানা পরামর্শ। সুস্থ থা... বিস্তারিত

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

bcv24 ডেস্ক

মৌসুমী রোগব্যাধির মধ্যে চিকুনগুনিয়া অন্যতম। এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস সৃষ্ট একটি সংক্রমণ। হ... বিস্তারিত

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

bcv24 ডেস্ক

আদিম যুগে মানুষের প্রধান কাজ ছিল খাদ্যের খোঁজে বের হওয়া। খাবার সংগ্রহ আর তা সংরক্ষণ নিয়ে চিন্তার শ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত