খালেদার জামিন শুনানি: আদালতে কঠোর নিরাপত্তা

bcv24 ডেস্ক    ১০:৫৩ এএম, ২০১৯-১২-১২    251

খালেদার জামিন শুনানি: আদালতে কঠোর নিরাপত্তা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আদালতের ভেতরে ও বাইরে কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মূলফটকে আদালত চত্বরে প্রবেশের পূর্বে সবার পরিচয়পত্র চেক করে দেখা হচ্ছে। আইনজীবী, সেবাপ্রত্যাশী ও আদালতের কর্মকর্তাদের তল্লাশির মাধ্যমে আদালতে প্রবেশ করতে দেয়া হলেও, অপরিচিত কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সরেজমিন ঘুরে দেখা যায়, মৎস্য ভবন, প্রেস ক্লাব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ। এসব এলাকায় পথচারীদের জিজ্ঞাসাবাদ করে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ হাইকোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। অথচ এর আগের দিন বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের বাইরের তিনটি পৃথক স্থানে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ধরনের ঘটনাকে আজ গুরুত্ব দেয়া হচ্ছে। খালেদা জিয়ার আজকে জামিন শুনানির রায়কে ঘিরে যে কোনো ধরনের অপচেষ্টা, নাশকতা ঠেকাতেই আইনশৃঙ্খলা বাহিনীর এ সতর্ক অবস্থান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, নাশকতার উদ্দেশ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল সুপ্রিম কোর্ট এলাকার মোটরসাইকেলে আগুন দেয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ওই ঘটনাকে গুরুত্ব দিয়ে আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে শুনানির কথা মাথায় রেখে বুধবারই (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই আদালত ও তার আশেপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

সুপ্রিম কোর্ট এলাকায় কর্তব্যরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাদিয়া ফারজানা গণমাধ্যমকে বলেন, এর আগে খালেদা জিয়ার জামিনের শুনানির দিন আইনজীবীরা আদালতে কী ধরনের ঘটনা ঘটিয়েছিলেন সেটা সবাই দেখেছি। তখন হয়তো অনেক অপরিচিতও আদালতে প্রবেশের সুযোগ নিয়েছিলেন। আজ জামিন শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অপরিচিত কাউকে কার্ড ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না।

আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ১২ নম্বরে রয়েছে।

এদিন সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরে আদালতে প্রদিবেদন উপস্থাপন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বুধবার রাতেই বিএসএমএমইউ থেকে খালেদার সর্বশেষ স্বাস্থ্যগত প্রতিবেদনটি সিলগালা করে সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

মেডিকেল প্রতিবেদনের বিষয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলব না। আপনারা সুপ্রিমকোর্টের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করুন। যা বলার তিনিই বলবেন।’

খালেদা জিয়ার পক্ষে আজ শুনানি করতে আইনজীবী প্যানেলে রয়েছেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, ফারুক হোসেন ও একেএম এহসানুর রহমান। দুদকের পক্ষে রয়েছেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৫ ডিসেম্বর বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত ১২ ডিসেম্বর (আজ) পর্যন্ত জামিন শুনানি মুলতবি করেন।

এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন একই আদালত।

বিসিভি/এনএইচ

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত