মেসিবিহীন বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়

bcv24 ডেস্ক    ১০:৫৫ এএম, ২০১৯-১২-১২    330


মেসিবিহীন বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে মেসি-পিকে বিহীন বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। অন্যদিকে ‘এফ’ গ্রুপ থেকে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গী হয়েছে।

যদিও প্রথম ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট আগেই কনফার্ম করেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে এ মৌসুমের ‘ডেথ গ্রুপ’ এর দুই দল ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ড সমান ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর আশায় ছিল। কিন্তু গতকাল রাতে ডর্টমুন্ড তাদের পয়েন্টকে ১০ করে ফেললেও ৭ পয়েন্টে থেকে যায় ইন্টার মিলান। যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টারকে।

বাঁচা-মরার ম্যাচে ২৩ মিনিটের মধ্যে গোল হজম করে বসেন কন্তের শিষ্যরা। বার্সাকে এগিয়ে দেন চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলতে নামা কার্লেস পেরেজ। তবে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলে ৪৪ মিনিটে বার্সার জালে বল জড়ায় ইন্টার। বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর পা থেকে আসে এই গোল। প্রথমার্ধেই গোল পরিশোধ করে জেতার আশা জাগিয়ে রেখেছিল কন্তের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না। লাওটারো মার্টিনেজের দুটি গোল অফসাইডের কারণে নষ্ট হয়ে যায়। খেলার শেষ মুহূর্তে ৮৬ মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে নিচু শটে ইন্টার গোলরক্ষককে পরাস্ত করেন বদলি খেলোয়াড় আনসু ফাতি।

বাকি সময়ে আর ফিরে আসা সম্ভব হয়নি কন্তের শিষ্যদের পক্ষে। নিজের মাঠের দর্শকের সামনে লীগ পর্ব থেকে বিদায় নিতে হলো ইন্টার মিলানকে।

ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। তিন জয়, এক ড্র ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুসিয়া ডর্টমুন্ড। গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া ইন্টার মিলানের ৭ ও স্লাভিয়া প্রাগের ২ পয়েন্ট।

ওদিকে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লিলকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চেলসি। গ্রুপের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে গতবারের সেমিফাইনালিস্ট আয়াক্স। ছয় ম্যাচে চেলসি ও ভ্যালেন্সিয়ার সমান ১১ পয়েন্ট। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। বিদায় নেওয়া আয়াক্সের ১০ পয়েন্ট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত