বিপিএলে আজ মুখোমুখি সিলেট-রাজশাহী, ঢাকা-কুমিল্লা

bcv24 ডেস্ক    ১০:৫৬ এএম, ২০১৯-১২-১৩    307


বিপিএলে আজ মুখোমুখি সিলেট-রাজশাহী, ঢাকা-কুমিল্লা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপিএলের তৃতীয় দিনে আজও রয়েছে দুটি ম্যাচ। আসরের পঞ্চম ম্যাচে দিনের শুরুতে সিলেট থান্ডারের বিপক্ষে মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে উড়িয়ে দেয়া রাজশাহী রয়্যালস। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

উভয়ের এটি দ্বিতীয় ম্যাচ। আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিক স্কোর দাঁড় করিয়েও শেষ রক্ষা হয়নি সিলেটের। হেরেছে ৫ উইকেটের ব্যাবধানে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ উদগ্রিব মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

অপরদিকে,  লিটন দাস, হযরতুল্লাহ জাজাই ও শোয়েব মালিকদের অনবদ্য ব্যাটিংয়ে রোমাঞ্চকর জয় দিয়ে বিপিএল যাত্রা শুরু করেছে রাজশাহী রয়্যালস।

বৃহস্পতিবারের সে ম্যাচে তামিম ও আফ্রিদির ব্যর্থ ব্যাটিংয়ে ১৩৪ রানে আটকে যায় গতবারের রানার্সআপরা। আবু জায়েদ রাহীর পেস বোলিংয়ে তামিম ও ইভেনসরা যখন ব্যর্থ, তখন এনামুল হকের ৩৮ ও দলপতি মাশরাফি বিন মর্তুজার ১৮ রানে ভর করে এ স্কোর দাঁড় করায় ঢাকা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি আন্ড্রে রাসেলদের। শুরু থেকে বেশ মারমুখী লিটন দলীয় ৬২ রানের মাথায় ২৭ বলে ৩৯ রানের ঝমকালো ইনিংস খেলে বিদায় নিলেও, অর্ধশতকে পা রাখেন হযরতুল্লাহ জাজায়।

শেষ পর্যন্ত জাজায় ৫৬ ও শোয়েব মালিক ৩৬ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, দল জিতে ৯ উইকেটে। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সে ধারা অব্যহত রাখতে চায় আন্ড্রে রাসেলরা।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়ার্স। রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে থাকা মাশরাফিদের বিপক্ষে ম্যাচেও জয় পেতে চায় কুমিল্লা।

আসরের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করে কুমিল্লা। সে ধারাবাহিতা ধরে রাখতে চায় দাসুন সানাকার দল। অপরদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফিরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত ৭টায় শুরু হবে ম্যাচটি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত