সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৫:০২ এএম
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ২২৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে।
এতে বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভ পার্টি পেয়েছে ১০৭ টি আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ৮৯টি আসন। তবে কনসারভেটিভ পার্টির প্রাপ্ত ভোট ৪০.৯ শতাংশ এবং লেবার পার্টির প্রাপ্ত ভোট ৩৫.৯ শতাংশ। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ১৭টি আসন।
এর মধ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি আসন থেকে আবারও জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুপা হক। শহরের ইলিং সেন্ট্রাল আসনে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হন তিনি।
শুক্রবার
প্রকাশিত নির্বাচনি ফলে দেখা যায়, রূপা হক ২৮ হাজার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভের জুলিয়ান গ্যালেন্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।
রূপা হকের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বাংলাদেশে তার আদি বাড়ি পাবনায়। রাজনীতিতে নাম লেখানোর এই ব্রিটিশ বাংলাদেশি লন্ডনের কিংসটন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াতেন। সেখান সর্বশেষ জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই কলামিস্ট ও লেখক। নিজ নির্বাচনী এলাকার ভেতরে ও বাইরে রূপা হক খুব জনপ্রিয় হলেও একদমই সাধারণ জীবনযাপন করেন। তার চলাফেরা ও বিনয়ী আচরণের জন্যও তিনি বেশ জনপ্রিয়। রূপার ছোটবোন কোনি হক (কনক আশা হক) ব্রিটেনের খ্যাতিমান টেলিভিশন উপস্থাপিকা ও লেখক।
৪৮ বছর বয়সী রূপা এর আগে অল্প ভোটের ব্যবধানে হলেও ২০১৫ সালের নির্বাচনে রক্ষণশীলদের হাত থেকে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনটি পুনরুদ্ধার করেন। ২০১৭ সালের নির্বাচনেও তিনি ব্যবধান বাড়িয়ে আসনটি ধরে রাখেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত