শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম
বিপিএলে লিটন দাসের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। ঢাকা প্লাটুনের বিপক্ষে আগের ম্যাচে করেছিলেন ২৭ বলে ৩৯। এবার যেন আরও ভয়ংকর চেহারায় হাজির হলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
মাত্র ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট থান্ডার্সের বোলারদের ওপর দিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন লিটন। ফলে ১১ ওভারের মধ্যেই জয় নিয়ে ঘরে ফিরেছে রাজশাহী রয়্যালস। জিতেছে ৮ উইকেটে। এটি তাদের টানা দ্বিতীয় জয়।
২৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৪ রান নিয়ে লিটন শেষ পর্যন্ত বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। তার সঙ্গে ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এছাড়া ২৫ বলে
৩ চার আর ২ ছক্কায় ৩০ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে।
এর আগে রাজশাহীর বোলারদের তোপে ১৫.৩ ওভারেই ৯১ রানে অলআউট হয় সিলেট থান্ডার্স। দলের ব্যাটসম্যানদের কেউ পঁচিশের ঘরও ছুঁতে পারেননি। ২০ রান করে করেন দুই স্থানীয় ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আর মোসাদ্দেক হোসেন।
জনসন চার্লস (১৬), জীবন মেন্ডিসের (০) মতো বিদেশি ব্যাটসম্যানরা দলের জন্য কিছুই করতে পারেননি। দলের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানও একজন স্থানীয় ব্যাটসম্যানদের। তিনি ওপেনার রনি তালুকদার (১৯)।
রাজশাহীর পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অলক কাপালি। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে তিনি নেন ৩টি উইকেট। রবি বোপারা আর ফরহাদ রেজাও পান ২টি করে উইকেট।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত