শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার কেজি স্বর্ণ ও স্বর্ণের চুড়িসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটককৃত ওই যাত্রীদের নাম সৈয়দ আহমেদ মল্লিক (৪২) ও মো: ইউসুফ (৫০)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা ও শুক্রবার ভোর ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সৌদি আরব ও দুবাই
থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণেরবার ও চুড়ি জব্দ করা হয়।
তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসেন আহমেদ মল্লিক (৪২)। তিনি বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তার পিছু নেয়। পরে তার শরীর, পরনের জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে তল্লাশী করে ২কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার মধ্যে ১৭ পিস স্বর্ণের চুড়ি রয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে আছে।
অপরদিকে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় মো: ইউসুফ (৫২) নামে এক যাত্রী এয়ার এমিরেটসের একটি বিমানযোগে দুবাই থেকে ঢাকায় আসেন। তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এসময় তার প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ তোলা ওজনের ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন হল এক কেজি ৮৫৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বর্ণ চোরাচালান আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বিসিভি/এনএইচ
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত