তামিম-পেরেরা ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮০

bcv24 ডেস্ক    ০৮:৫৬ পিএম, ২০১৯-১২-১৩    312


তামিম-পেরেরা ঝড়ে ঢাকার সংগ্রহ ১৮০

চলমান বিপিএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন আর কুমিল্লা ওয়ারিয়র্স। আগের ম্যাচে কুমিল্লা জিতলেও হেরেছিল ঢাকা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার দলপতি দাসুন শানাকা।

মিরপুরে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাশরাফির ঢাকা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৮০ রান। রানে ফিরেছেন তামিম ইকবাল। ব্যাটে ঝড় তুলেছিলেন থিসারা পেরেরা।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই মুজিব উর রহমান এলবির ফাঁদে ফেলে বিদায় করেন ঢাকার ওপেনার এনামুল হক বিজয়কে। শুরুতে ধীরস্থির খেললেও পরে খোলস ছেড়ে বের হন তামিম। ঢাকার এই বাঁহাতি ওপেনার খেলেন ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৫৩ বলের ইনিংসে ছিল ৬টি চার আর ৪টি ছক্কার মার।
তিন নম্বরে নামা মেহেদি হাসান ১৭ বলে ১২ আর লরি ইভান্স ২৪ বলে করেন ২৩ রান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি (৪)।

ব্যাটে ঝড় তোলেন লঙ্কান তারকা থিসারা পেরেরা। এর মধ্যেই ওয়াহাব রিয়াজ কোনো রান না করেই বিদায় নেন। মাশরাফি ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৫ বলে করেন ৯ রান। পেরেরা ১৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৪২ রান।
কুমিল্লার দলপতি শানাকা ৪ ওভারে ৪৮ রান খরচ করে নেন দুটি উইকেট। ৪ ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট পান মুজিব উর রহমান। আল আমিন ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। আবু হায়দার ৩ ওভারে ২৯ রান দিয়ে একটি, সানজামুল ইসলাম ১ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। সৌম্য সরকার ৪ ওভারে ৩৯ রান দিয়ে পান দুটি উইকেট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত