শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। রায়াত এমরিতের নেতৃত্বে ওই দুই ম্যাচের প্রথমটিতে সিলেট থান্ডার্সকে হারালেও পরের ম্যাচে খুলনা টাইগার্সের কাছে বড় হার দেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মূল অধিনায়ক মাহমুদউল্লাহর ফেরার ম্যাচে আবারও জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। রংপুর রেঞ্জার্সের ১৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করে ১০ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতেছে তারা।
চট্টগ্রামকে জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার চ্যাডউইক ওয়ালটন আর আভিষ্কা ফার্নান্ডো। ২৩ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩৭ রান করেন ফার্নান্ডো। কাটায় কাটায় ফিফটি তুলে সাজঘরের পথ ধরেন ওয়ালটন।
৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫০ রান করে মোহাম্মদ নবীর শিকার হন ক্যারিবীয় এই ওপেনার। ১১.৫ ওভারে চট্টগ্রামের রান তখন ২ উইকেটে ১০৯।
উইকেটে এসে দেখেশুনে এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ। একটি ছক্কাও মেরেছিলেন। কিন্তু ১৬ বলে ১৫ রানের বেশি এগোতে পারেননি। দলের জয়ের জন্য যখন মাত্র ২ রান দরকার, নাসির হোসেনও ৩ বলে ৩ করে আউট হয়ে যান। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস। ৩৩ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে নাইমের ৬ চার ও ৩ ছয়ের মারে ৫৪ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায রংপুর।
টস হেরে ব্যাট করতে নেমে নাইম ফিফটি পেরিয়েছিলেন মাত্র ২৬ বলে। মেহেদি হাসান রানা, রুবেল হোসেন ও নাসির হোসেনকে হাঁকানো ৩টি ছক্কার সঙ্গে ৬টি চারের মারে পূরণ করেছিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
ফিফটি পেরুনোর পর আরও ২৮টি বল খেলেছেন নাইম কিন্তু রান যোগ করতে পেরেছেন মাত্র ২৬। নাইম যেমন ফিফটি পর হাত খুলে খেলতে পারেননি, তেমনি দলের বাকিরা শুরু থেকেই রান করতে ব্যর্থ হয়েছেন।
অধিনায়ক মোহাম্মদ নবী ১২ বলে ২১, টম অ্যাবল ৯ বলে ১০, লুইস গ্রেগরি ১৩ বলে ১১, মোহাম্মদ শাহজাদ ৯ বলে ৯, জহুরুল ইসলাম ১৩ বলে ৬ রান করে ব্যর্থতার পরিচয়ই দিয়েছেন। শেষদিকে তাসকিন আহমেদ ৪ বলে ১১ রান করে দলীয় সংগ্রহ ১৫০ পার করান।
চট্টগ্রামের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন রায়ান বার্ল এবং কেসরিক উইলিয়ামস। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় নেন ১ উইকেট।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত