মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৭:৪৯ এএম
দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি মন্ত্রিসভায় নতুন ৫ জনকে অন্তর্ভুক্ত এবং ৪ জনের দপ্তর পাল্টে দিয়েছেন বলে জানিয়েছে খালিজ টাইমস।
অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশীয় দেশটির সংকটকালীন পরিস্থিতি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের নির্বাচনে জয়ী হয়েছিল ইমরানের তেহরিক-ই ইনসাফ।
সাত মাসেও ইতিবাচক কোনো পরিবর্তন আনতে না পারায় তার ওপর অর্থ মন্ত্রণালয়ে রদবদলের চাপ ছিল।
যে কারণে দীর্ঘদিনের ঘনিষ্ঠ আসাদ উমরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে একপ্রকার বাধ্যই হতে হয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটদলের সাবেক এ অধিনায়ককে।
আসাদের স্থলাভিষিক্ত হিসেবে যিনি এসেছেন সেই আবদুল হাফিজ শেখ ২০১০-১৩ পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকারে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা আসার আগেই আসাদ পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। উত্তরসুরীর সামনে ‘বেশ কঠিন সময়’ আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।
“নতুন অর্থমন্ত্রীর তিন মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ফেলবেন, এমনটা প্রত্যাশা করা কারোরই উচিত হবে না। পরের বাজেটটা বেশ কঠিনই হবে,” বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেছিলেন বিদায়ী অর্থমন্ত্রী।
আসাদ বলেছেন, মন্ত্রিসভার রদবদলের কথা জানিয়ে ইমরান তাকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাইলেও রাজি হননি তিনি।
মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হলেও আবদুল হাফিজ শেখের আনুষ্ঠানিক পদবি থাকছে- ‘অর্থ বিষয়ক উপদেষ্টা’। নির্বাচিত সাংসদ না হলে পাকিস্তানে সাধারণত বিশেষজ্ঞ কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ‘উপদেষ্টা’ পদবিই দেয়া হয়।
বৃহস্পতিবারের ঘোষণায় দায়িত্ব বদলে গেলে মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ফাওয়াদ চৌধুরীরও। তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
রদবদলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ। জ্বালানি বিশেষজ্ঞ নাদিম বাবরকে দেওয়া হয়েছে পেট্রলিয়াম মন্ত্রণালয়।
পেট্রলিয়ামের আগের মন্ত্রী গোলাম সারওয়ার খানকে সরিয়ে দেওয়া হয়েছে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত