শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ইয়াসিন মোল্লা (২২) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের তিন দিন আগে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মোল্লা শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়া এলাকার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে আদালতে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রাজেন্দ্র কলেজের মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে রোববার
রাতে আটক করে অভিযানে নামলে তার সহযোগী ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়।
এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে তুলে নিয়ে যায় ইয়াসিন নামের ওই যুবক। পরের দিন পাশের টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত