শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্কালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলে এবং সভার চেয়ার, টেবিল ভাঙচুর করে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধারা। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।
তিনি জানান, ‘যারা বঙ্গবন্ধু ও
শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা হল প্রকৃত রাজাকার।’
চেয়ারম্যান শফিকুল আলম অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দলীয় কোন্দলে আওয়ামী লীগের এক নেতার আদেশে এই হামলা করা হয়েছে। প্রশাসনের কাছে দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত