চট্টগ্রাম পর্বেও টিকেটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

bcv24 ডেস্ক    ০৬:২০ পিএম, ২০১৯-১২-১৬    310


চট্টগ্রাম পর্বেও টিকেটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। দুই দিন বিরতির পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। এরইমধ্যে বন্দরনগরীতে বিপিএল শুরুর আগে সমর্থকদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখার জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, রুফ টপ ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, পশ্চিম গ্যালারি ৩০০ টাকা আর পূর্ব গ্যালারির টিকেটের জন্য সমর্থকদের খরচ করতে হবে ২০০ টাকা।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে। চট্টগ্রাম শহরের দুটি স্থানে পাওয়া যাবে এসব টিকেট। এম এ আজিজ স্টেডিয়ামের পাশাপাশি বিটাক মোড় থেকে টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা। 

উল্লেখ্য, এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তিনটি আলাদা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ঢাকার পাশাপাশি খেলা হবে চট্টগ্রাম ও সিলেটেও।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে ৮টি ম্যাচের খেলা হয়েছে, যেখানে দুটি ম্যাচের দুটিতেই জিতে শীর্ষস্থানে রাজশাহী রয়্যালস। আর তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় স্থানে ঢাকা।

আগামীকাল চট্টগ্রামে বিপিএলের নবম ম্যাচে শীর্ষস্থানে থাকা রাজশাহীর মুখোমুখি হবে মাত্র একটি ম্যাচ খেলা খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়। আর দিনের দ্বিতীয় তথা দশম ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিন ম্যাচে দুই জয় পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তিন ম্যাচের সবকটিতেই হারা সিলেট থাণ্ডার্স। 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত