এনআরসি-সিএএ করতে দেব না: মমতা

bcv24 ডেস্ক    ০৬:২২ পিএম, ২০১৯-১২-১৬    279


এনআরসি-সিএএ করতে দেব না: মমতা

নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে তৃণমূলের মিছিল সোমবার দুপুরে ময়দানের কাছে রেড রোডের অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশে রওনা হয়। খবর আনন্দবাজার’র।

মিছিল শুরুর আগে এ দিন দুপুরে বাবা সাহেব অম্বেডকরের মূর্তিতে মালা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাল্যদানের পর তিনি উপস্থিত জনতাকে বলেন, বিজেপি বাইরের লোক ঢুকিয়ে অশান্তি করার চেষ্টা করতে পারে। যারা মিছিলে যাবেন, ভদ্রভাবে মিছিলে চলবেন।

মিছিল থেকে কী স্লোগান দেওয়া হবে, তা দল থেকে ঠিক করে দেওয়া হবে বলে জানান মমতা। বলেন, এই মিছিলের স্লোগান হবে, তারা জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে। তারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে।

তৃণমূল নেত্রী জানান, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সারা ভারতের মানুষের যে প্রতিবাদ, তাতে তারা শামিল হবেন।

মমতা বলেন, বাবা সাহেব অম্বেডকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। সেই সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আজকের ধর্মনিরপেক্ষ ভারতকে তার সার্বভৌমত্ব, তার ধর্মনিরপেক্ষতা, তার একতা- সব কিছু বজায় রেখেই আমরা আগামী দিন পথ চলব। যেভাবে পথ চলছি।

মমতা জানান, এই মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। কিন্তু তারা সবাইকে আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে মমতা বলেন, দেশ যখন বিপদে পড়ে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হয়।

এর পরেই তৃণমূল নেত্রী উপস্থিত জনতাকে একটি শপথবাক্য পাঠ করান। মমতা একটি করে বাক্য বলতে থাকেন। তার সঙ্গে সমবেত জনতা সেই বাক্য উচ্চারণ করে। মমতার সঙ্গে উপস্থিত জনতা বলে- ‘আজকের শপথ: আমরা সবাই নাগরিক। সর্ব ধর্ম সমন্বয়ই আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না। দেব না। শান্তি রাখতে হবে। জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা।’

কড়া পুলিশি নিরাপত্তায় এর পর মিছিল এগিয়ে যায় জোড়াসাঁকোর দিকে। জোড়াসাঁকোয় পৌঁছে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী বললেন, ওই আইন মানি না।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত