শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
গাজীপুরের টঙ্গীতে তানজিলা আক্তার মেরিন নামে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে। এঘটনায় নিহতের স্বামী মিজানুর রহমান, ভাসুর ও জা’কে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় হত্যাকাণ্ডে এ ঘটনা ঘটে। নিহত তানজিলা আক্তার মেরিন নেত্রকোনার যুগীরগোপা এলাকার জালাল উদ্দিনের মেয়ে।
নিহতের পিতা জালালউদ্দিনের অভিযোগ, তার কৃষি ডিপ্লোমা পড়ুয়া কন্যা তানজিলা আক্তার মেরিনকে ৭ মাস আগে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী এলাকার বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে ছোট খাটো নানা বিষয় নিয়ে স্বামী, জা, ভাসুর মেরিনকে মারধর করতো। গত রাত
১০টার দিকে জায়ের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে মেরিনকে প্রচণ্ড মারধর এবং শ্বাসরোধ করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেরিনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর, জা ও স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিসিভি/এটি/এনএইচ
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত