মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:১৫ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজাকারের তালিকা নিয়ে একটা প্রশ্ন এসেছে। আমরা প্রাথমিকভাবে দালাল আইনে বিবাদীদের লিস্ট আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা উইথড্রগুলোর নোট দিয়েছিলাম। সেটা তালিকায় যথাযথভাবে আসেনি। আশা করি তারা যথাযথভাবে যাচাই বাছাই করে তা প্রকাশ করবে।
আজ মঙ্গলবার সকালে (১৭ ডিসেম্বর ) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার চলমান দুর্নীতি, মাদক ও মজুতদারের বিরুদ্ধে অভিযানে কৃষকলীগের একাত্মতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী
জিরো টলারেন্স নিয়েছেন। বাইরের দেশ থেকে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। আমরা কঠোর থেকে কঠোরতর জায়গায় যাচ্ছি। আজকে কৃষকলীগ যে শপথ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুদ্ধি অভিযান চলছে। অনেকেই মনে করেন আমরা থেমে গেছি। আমরা আসলে থেমে নেই। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা এই অভিযান চলমান রাখবো। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাবো।
ভারতের এনআরসি নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীন ব্যাপার। ১৯৭১ এর পরে কোনো মুসলমান ভারতে যায়নি।
সভাপতির বক্তব্যে কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নেন। চলমান দুর্নীতি, মাদক ও মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেত্রীর হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ আজ শপথ নিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি।
সভায় কৃষকলীগ নেতৃবৃন্দকে দুর্নীতি, মাদক ও মজুতের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান আলোচনা সভার বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
বিসিভি/এটি/এনএইচ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত