ঘরের মাঠে রেকর্ড গড়ে চট্টগ্রামের জয়

ক্রিড়া প্রতিবেদক    ১০:৩৪ পিএম, ২০১৯-১২-১৮    326


ঘরের মাঠে রেকর্ড গড়ে চট্টগ্রামের জয়

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ১৬ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহ রিয়াদের দলের দেওয়া ২২২ রানের জয়ের লক্ষ্য ছুঁতে লড়াই করছিল মাশরাফির ঢাকা প্লাটুন। তবে শেষ পর্যন্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় সবক'টি উইকেট হারিয়ে ২০৫ রান।

ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন লেন্ডি সিমন্স। ইমরুল কায়েস ২৪ বলে ৪০ আর ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতেই চট্টগ্রামের স্কোরবোর্ডে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান। মোট সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২১ রান।

ঢাকার হয়ে ৪ ওভারে ৫৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন হাসান মাহমুদ। আর ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল।

২২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা প্লাটুন। এনামুল হক বিজয় (১) ফেরেন দলীয় মাত্র ৮ রানে। তবে রানের ফুলঝুরি ছোটাতে থাকেন মুমিনুল হক। তুলে নেন অর্ধশতকও আর সে সময়েও দলকে রাখেন জয়ের পথে। তবে নিজে এক প্রান্ত আগলে ধরে রাখলেও অপরপ্রান্তের ব্যাটসম্যানরা একে একে ব্যর্থ হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত দলীয় ১২২ রানে আর ব্যক্তিগত ৫২ রানে নাসির হোসেনের শিকার হয়ে ফিরে যান মুমিনুল।

মুমিনুলকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন জাকির আলী। তবে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে তিনিও ফিরে যান দলীয় মাত্র ৬০ রানের মাথায়। এরপর লরি ইভান্স (১৭), শহীদ আফ্রিদি (৯) আর অধিনায়ক মাশরাফি ৬ বলে ঝড়ো ২৩ রান করে ফিরে যান। তবে অপর প্রান্ত আঁকড়ে ধরে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ থিসারা পেরেরা। শেষ পর্যন্ত একাই লড়াই করে যান এই লংকান। তবে থামতে হয় নামের পাশে ৪৬ রান যোগ কর। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে সবক'টি উইকেট  ২০৫ রান তোলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় পায় ১৬ রানের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিজের ৪ ওভারের কোটায় মুক্তার আলী ৪২ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে মেহেদী হাসান রানাও নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া নাসির হোসেন ৪ ওভারে ৬০ রান দিয়ে নেন ২টি উইকেট।

চট্টগ্রামের রেকর্ডঃ
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুর দিন থেকেই মিলছিলো রানের দেখা। প্রায় প্রতি ম্যাচেই ছুটেছে চার-ছক্কার ফুলঝুরি। ঢাকার প্রথম পর্ব শেষে চট্টগ্রামে এসে আরও বেড়েছে রানের ধারা।

মঙ্গলবার চট্টগ্রাম পর্বের প্রথম দিন খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৯ রান করেও জয় পায়নি রাজশাহী রয়্যালস। আজ রংপুর রেঞ্জার্সের করা ১৮১ রান টপকে ম্যাচ জিতেছে কুমিল্লা ওয়ারিয়র্স।

তবু ছিলো একটি আক্ষেপ! কোনো ম্যাচের কোনো ইনিংসেই যে হচ্ছিলো না ২০০ রানের দলীয় সংগ্রহ। অবশেষে টুর্নামেন্টের ষষ্ঠ দিনে ১২তম ম্যাচে এই আক্ষেপও মিটিয়ে দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের ঘরের মাঠেই তারা করেছে আসরের প্রথম ২০০ রান।

শক্তিশালী ঢাকা প্লাটুনের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চট্টগ্রাম। যা কি না চলতি আসরের প্রথম এবং সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে ১৮তম ২০০+ রানের সংগ্রহ।

এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ চট্টগ্রামের এই ২২১। গত আসরে রংপুর রাইডার্স ২৩৯ করেছিল চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। একই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৩৭ করে খুলনা টাইটান্সের বিপক্ষে।

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

১. রংপুর রাইডার্স - ২৩৯/৪ বনাম চিটাগাং ভাইকিং (২০১৯)

২. কুমিল্লা ভিক্টোরিয়ানস - ২৩৭/৫ বনাম খুলনা টাইটানস (২০১৯)

৩. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - ২২১/৪ বনাম ঢাকা প্লাটুন (২০১৯)

৪. ঢাকা গ্ল্যাডিয়েটরস - ২১৭/৪ বনাম রংপুর রাইডার্স (২০১৩)

৫. চিটাগাং ভাইকিংস - ২১৪/৪ বনাম খুলনা টাইটানস (২০১৯)

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত