মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০১:২৬ এএম
ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন ২১তম সম্মেলনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে ৩ সদস্যবিশিষ্ট এ কমিশন গঠন করা হয়।
এতে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসূফ হোসেন হুমায়ুনকে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা পরিষদের দুই সদস্য ড. মসিউর রহমান ও সাইদুর রহমানকে নির্বাচন কমিশনার করা হয়েছে।
এছাড়া এ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধীক নেতা এসব তথ্য জানান।
বৈঠকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে
বাড়িয়ে ৫১ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উপ-কমিটির সহ-সম্পাদক পদটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সহ-সম্পাদক পদের পরিবর্তে দলের বিষয়ভিত্তিক উপ-কমিটিগুলোতে শুধু সদস্য পদ থাকবে। আগে এসব উপ-কমিটিতে বেশ কয়েকজন সহ-সম্পাদক ও সদস্য থাকতেন।
বৈঠকে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে দলটির সহযোগী সংগঠনের সংখ্যা ৮টি হলো।
বর্তমান মেয়াদের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ এ বৈঠকে শেখ হাসিনা এ কমিটির নেতাদের ধন্যবাদ জানান। বৈঠক আগামী শনিবার পর্যন্ত মূলতবি করা হয়। প্রথা অনুযায়ী, কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে কার্যনির্বাহী সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর শুরু হয় পরবর্তী মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন।
প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ও শনিবার (২১ ডিসেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক সম্মেলন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত