শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
ময়মনসিংহ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালের কুয়াশার মধ্যে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মধ্যে অটোরিকশার চালকের নাম জানা গেছে। তিনি তারাকান্দা উপজেলার
আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া, বয়স ২৩। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মিজানুর রহমান।
এদিকে সিরাজগঞ্জের হরিণচড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত