কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

bcv24 ডেস্ক    ১১:১৭ পিএম, ২০১৯-১২-১৯    255


কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে চকরিয়ায় দুই ডাকাত দলের মধ্যে এবং সন্ধ্যায় মহেশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। 

জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টার দিকে মহেশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়নাল উদ্দিন ওরফে জয়নাল ডাকাত নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উদ্দিন কালারমারছড়ার নুনাছড়ি এলাকার মুর্শেদুল ইসলামের ছেলে।

কক্সবাজার র‌্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযানে গেলে জয়নাল ডাকাতের লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ জয়নাল ডাকাতের মৃতদেহ পাওয়া যায়। নিহত জয়নাল ৭টি মামলার পলাতক আসামি। জয়নাল এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, চকরিয়ায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৪০) নামের আরেক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কালিয়ারগোদা পাহাড়ি এলাকায় এঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় বন্দুক ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘বুধবার দিবাগত রাতে সুরাজপুর-মানিকপুরের কালিয়ারগোদা পাহাড় এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পাই। আমি, পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী এবং স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ থানার একদল পুলিশ অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় উপকূলের চিহ্নিত ডাকাত আনোয়ার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত