শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:১০ এএম
সাগরিকায় কুমিল্লার সামনে রেকর্ড দাঁড় করিয়ে দিয়েছিল স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই রেকর্ডের জবাবে ৭ উইকেটে ২২২ রানেই থেমে গেছে কুমিল্লার ইনিংস। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল।
পাহাড়সম ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানেই দুই ওপেনারকে হারায় কুমিল্লা। থিতু হতে পারেননি সাব্বির রহমানও। ব্যক্তিগত ৫ রানে মেহেদী হাসান রানার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। ফলে নিমিষেই ৩২ রানে ৩ ব্যাটসম্যান গায়েব কুমিল্লার।
দ্রুত উইকেট হারিয়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন ডেভিড মালান এবং ইয়াসির আলি। তাদের ৫৮ রানের জুটি
ভাঙে রুবেল হোসেনের কারণে। দলীয় ৯০ রানে নুরুল হাসানের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলি।
এরপর শানাঙ্কাকে সাথে নিয়ে উইকেটে থিতু হয়ে বসা মালান তুলে নেন নিজের অর্ধশতক। সেই সাথে চালাতে থাকেন ব্যাটিং তাণ্ডব। রানের তুবড়ি ছুটাতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৮৪ রানে তাকে থামিয়ে দেন মেহেদী হাসান রানা। ৩৭ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন মালান।
মালানের বিদায়ে দলকে এগিয়ে নেবার গুরুভার পড়ে শানাঙ্কার ওপর। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে সচল রাখেন রানের চাকা। কিন্তু আবাধ্য সেই চাকায় গতিরোধকের মতো বাঁধ সাধেন মুক্তার আলি। ২১ বলে ৩৭ করা দাসুন শানাঙ্কাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান এই বোলার।
কুমিল্লার শিবিরে ৭ম আঘাত হানেন উইলিয়ামস। ত্রাস হয়ে দাঁড়ানোর আগেই অঙ্কনকে ফেরান ১৩ রানে। অঙ্কনের সাজঘরে ফেরার সাথে সাথেই এক প্রকারে শেষ হয়ে যায় কুমিল্লার রেকর্ড গড়ার প্রচেষ্টা। এরপর ব্যাট করতে এসে ব্যাটসম্যানরা শুধু কমিয়েছেন পরাজয়ের ব্যবধানটুকুই।
শেষতক সফরকারীদের ইনিংস থামে ২২২ রানে। বিনিময়ে তাদের দিতে হয় ৭ উইকেট। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়ালটন, ইমরুল, ফার্নান্দো ঝড়ে ২৩৮ রান সংগ্রহ করে। এটি এবারের বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত